লন্ডন ব্রিজে সন্ত্রাসীর ছুরি হামলায় দুজন নিহত : পুলিশের গুলিতে সন্ত্রাসী নিহত

2951

ওয়ানবাংলানিউজ: লন্ডন ব্রিজে কয়েকজনের ওপর ছুরি হামলার পর ব্রিটিশ পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টার দিকে সেন্ট্রাল লন্ডনে একদল লোকের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
টুইটারে পোস্ট করা ভিডিওতে ওই লোকদেরকে ব্রিজের কিনারায় মাটিতে কারো সঙ্গে ধস্থাধস্তি করতে দেখা গেছে। তাদেরই একজনকে সেখান থেকে ছুরি হাতে ফিরে আসতে দেখা যায়।
বিবিসি’র এক সংবাদ দাতাও বলেছেন, তিনি ব্রিজের ওপর কয়েকজন মানুষকে দেখেছেন একজনকে আক্রমণ করতে। পুলিশ দ্রুত সেখানে গিয়ে ওই ব্যক্তির দিকে কয়েকটি গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ বলতে উক্ত ব্যক্তি শরীরে বিস্ফোরন বহন করেছিলো।
ঘটনাটি এখনো পুরোপুরি পরিস্কার না হলেও একে সন্ত্রাসী তৎপরতা হিসাবেই নিয়েছে পুলিশ। কয়েকজনকে ছুরি মারা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সর্বশেষ পাওয়া খবরে জানা যায় দুজন ভিকটিম নিহিত  হয়েছেন। তিনজন আহত অবস্থায়  দুটি  হাসপাতালে চিকিৎসাধীন  আছেন।