ওয়ানবাংলানিউজ ডেস্ক: করোনভাইরাস মহামারী নিয়ে একটি “নিরপেক্ষ ও স্বাধীন তদ্বন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন ।ভারপ্রাপ্ত লিব ডেম নেতা স্যার এড ডেভির এক প্রশ্নের জবাবে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, করোনা মহামারি ভয়াবহতার মধ্যে অনেক সময় ব্যয় করে তদন্ত করা সঠিক নয় । তবে আমরা ভবিষ্যতে এটি থেকে শিক্ষা গ্রহন করব এবং কী ঘটেছিল তা জানার জন্য একটি স্বাধীন তদন্ত হবে । এর আগে সরকারের মন্ত্রীরা একটি স্বাধীন তদন্তের ব্যাপারে বিরুধীদের দাবি প্রত্যাক্ষন করেছে ।
এদিকে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে স্যার এড ডেবি বলেন, আমাদের এখন করোনা মহামারি নিয়ে কাজ করা দরকার অন্য কিছু নিয়ে ভাবার সময় নেই । আমরা দ্বিতীয় ধাপে বা শীতকালীন সময়ে করোনা কি ভাবে মোকাবেলা করবো তা নিয়ে ভাবা উচিৎ ।
সরকারের অফিস অব সাইন্স বলছে , শীতকালে করোনা দ্বিতীয় ধাপে সংক্রমন হলে প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ মারা যেতে পারে ।















