টেরোরিজম আইনে ব্রিটিশ-বাংলাদেশী মানবাধিকার কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

এপর্যন্ত টেরোরিজম আইনে ৫০ হাজার জনকে আটক, গ্রেফতার মাত্র ০.২%

2030

ওয়ানবাংলা নিউজ: মানবাধিকার সংস্থা কেইজ এর ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ব্রিটিশ-বাঙালি মুহাম্মদ রব্বানীর বিরুদ্ধে টেরোরিজম এক্টের আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিলো যে, হিথরো এয়ারপোর্টে তিনি বর্ডার গার্ড অফিসারদের ল্যাবটপের পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। গত ১৭ মে, বুধবার রব্বানীর বিরুদ্ধে এই চার্জ গঠন করা হয়। তবে রব্বানী চৌধুরী নিজেকে নির্দোষ দাবী করে বলেছেন, এই এক্টটি মানুষের গোপনীয়তার উপর নজরদারী। তাই এর বিরুদ্ধে যুদ্ধ করাই ছিলো তাঁর উদ্দেশ্য। তাঁর মতে, এই বিষয়টি সাংবাদিক, আইনজীবি ও মানবাধিকারের উপর প্রভাব ফেলবে।
আগামী ২০ জুন, ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হওয়ার আদেশ দিয়ে তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। তবে মানবাধিকার সংস্থা কেইজ তাদের ইন্টারন্যাশনাল ডাইরেক্টরকে টেরোরিজম এক্টে আটকের পর টেস্ট কেইস হিসেবে টেরোরিজম এক্টে বর্ডার অফিসারদের দাবী অনুযায়ী মোবাইল ও ল্যাপটপের পাসওয়ার্ড প্রদান বিধানটি চ্যালেঞ্জ করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং এর পক্ষে জনমত গঠনে প্রচারাভিযানে নেমেছে।

তারা এর নাম দিয়েছে ‘সার্ভিল্যান্স ভার্সাস প্রাইভেসি’। যুক্তরাষ্ট্রে ট্রাম প্রশাসন কর্তৃক পর্যটকদের আমেরিকায় প্রবেশে স্যোশাল মিডিয়ার পাসওয়ার্ড প্রধানের শর্তারোপের প্রেক্ষাপটে এই ক্যাম্পেইনটি চালু হয়। তাদের ‘ফøাইড-স্পাই’ শীর্ষক ক্যম্পেইন আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়ন ও অ্যামেনেস্টিসহ বেশ কটি বিশ্ববিখ্যাত মানবাধিকার সংস্থা কর্তৃক সমর্থিত হয়েছে।
উল্লেখ্য, কেইজ হলো সেই মানবাধিকার সংস্থা যারা বিশ্বের বিভিন্ন দেশের নির্যাতিত ও বৈষম্যের শিকার মানুষের সহায়তায় কাজ করে।

কেইজ এর পরিসংখ্যান অনুযায়ী এন্টি-টেরোরিজম এক্ট পাশ হওয়ার পর ৫০ হাজারেরও বেশী ব্রিটিশ নাগরিক যারা প্রধানতঃ মুসলমান তাদের বিভিন্নভাবে আটক করা হয়েছে। কিন্তু এর আওতায় মাত্র ০.২ শতাংশকে গ্রেফতার করা হয় এবং খুবই ন্যুনতম অংশের বিরুদ্ধে চার্জ গঠন করা সম্ভব হয়েছে। গত বছর সিডিউল সেভেনের আওতায় বিভিন্ন সময় আটককৃত ৩০ হাজার জন ব্রিটিশ নাগরিকের একজন হলেন রব্বানী।

ল-নের বাসিন্দা, ৩৫ বছর বয়সী ব্রিটিশ-বাঙালি মুহাম্মদ রব্বানী মানবাধিকার সংস্থা কেইজ এর হয়ে বিভিন্ন নির্যাতনমূলক কেইসের তদন্ত করে যাচ্ছেন। তিনি বলেন, গত নভেম্বরে উপমহাসাগরীয় দেশ থেকে ফেরার সময় হিথরোতে পুলিশ তাকে আটকে দেয়। সেখানে তিনি গিয়েছিলেন একটি নির্যাতন কেইসের তদন্তের জন্য, যেটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রব্বানী বলেন, তিনি তাঁর ল্যাপটপ ও মোবাইল ফোন অফিসারদের চাওয়ামাত্রই দিয়ে দিয়েছিলেন কিন্তু পাসওয়ার্টস দিতে অস্বীকৃতি জানান। যদিও তিনি আইনজীবী নন, তবু তাঁর ল্যাপটপে একটি মামলার তথ্য রয়েছিলো যেটির ক্লায়েন্ট বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিষয়টি প্রকাশের অনুমতি ছিলো না। আর তাই পাসওয়ার্ট দিতে অস্বীকার করায় রব্বানীকে আটক করা হয়।

কেইজের একজন মুখপাত্র গার্ডিয়ানকে জানিয়েছেন, টেরোরিজম এক্ট সিডিউল সেভেন এর আওতায় বর্ডার গার্ড অফিসারদের ক্ষমতা প্রয়োগ ব্যর্থ করার চেষ্টা এবং ইচ্ছাকৃতভাবে তদন্ত কাজে বাধা দানের কারণে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
কেইজ একইভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে নন-আমেরিকানদের বেলায় ট্রাম প্রশাসনের আরোপিত পাসওয়ার্ড হস্তান্তর ও শর্তসাপেক্ষে প্রবেশের প্রস্তাবের বিরুদ্ধে ক্যাম্পেইন করে যাচ্ছে।

চার্জ গঠনের পূর্বে গার্ডিয়ানের সাথে দেয়া এক সাক্ষাৎকারে রব্বানী বলেছিলেন, গত দশকে বিমানবন্দরসমূহে বর্ডার গার্ডের অফিসাররা তাকে ২০ বার আটক হয়েছেন এবং চাহিবামাত্র তাদের কাছে তাঁর ল্যাপটপ ও মোবাইল ফোন হস্তান্তর করেছেন। সে সমস্ত তদন্তকালে পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানানোর পরও তা তাঁর কাছে ফেরত দিয়ে যাবার অনুমতি দেয়া হয়। কিন্তু সর্বশেষ নভেম্বরে তা আর করা হয়নি।

২০১৩ সালে একই আইন অনুযায়ী এডওয়ার্ড স্নোডনের মামলা পরিচালনাকারী সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ডের পার্টনার ডেভিড মিরা-াকে হিথরো বিমানবন্দরে আটক করা হয়। তবে মিরা-া আইনী লড়াই সফল হন।

এদিকে, মানবাধিকার সংস্থা কেইজ এন্টি টেরোরিজম আইনের আওতায় বিমানবন্দর, ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন পোর্টে বর্ডার গার্ড অফিসারদের কাছে মোবাইল ও ল্যাপটপের পাসওয়ার্ড হস্তান্তরের বিরুদ্ধে আইনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি দ্যা গার্ডিয়ান এ বিষয়ে একটি বিস্তারিত সংবাদ প্রকাশ করে। এতে উল্লেখ্য করা হয়, কেইজ মানুষের প্রতি বৈষম্য, নির্যাতন এবং ভুল কারাবাসের মতো বিষয়গুলো নিয়ে ক্যাম্পেইন করে থাকে।
সেই তারা সার্ভিল্যান্স ভি প্রাইভেসি বা গোপনীয় নজরদারী ইস্যুতেও পরীক্ষামূলক লড়াই করতে চায়। তাদের ইন্টারন্যাশনাল ডাইরেক্টর ব্রিটিশ নাগরিক মুহাম্মদ রব্বানী আক্রান্ত হওয়ার পরই তারা এই সিদ্ধান্ত নেয়। গত এক দশকে এন্টি-টেরোরিজমের আওতায় সিডিউল সেভেন এর ক্ষমতাবলে তাকে ইউকে প্রবেশের সময় হিথরোতে ২০ বার জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি মোবাইল ও ল্যাপটপের পাসওয়ার্ড চাওয়া হয়। কিন্তু তিনি বরাবরই তা দিতে অস্বীকৃতি জানান। সর্বশেষ গত নভেম্বরে অস্বীকৃতি জানানোর কারণে তাকে গ্রেফতার করেন বর্ডার গার্ড অফিসাররা।

গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে রব্বানী বলেন, ইতোপূর্বে যতোবারই তাকে আটক করা হয়েছে তিনি অফিসারদের সাথে স্বাভাবিকভাবে সহযোগিতা করেছেন এবং মোবাইল ও ল্যাপটপ চাওয়ামাত্র দিয়ে দিয়েছেন। পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানানোর পরও পরবর্তীতে সবকিছু ফেরত দিয়ে তাকে যেতে অনুমতি দেয়া হয়েছে।
কিন্তু এখন বিষয়টি কেমন পাক খেয়ে গেছে বলে মনে হচ্ছে। সর্বশেষ তিনি যখন পাসওয়ার্ড দিতে অস্বীকার করেন তখন তাকে টেরোরিজম এক্টের অধীনে সিডিউল সেভেনের আওতায় গ্রেফতার করে জামিনে মুক্তি দেয়ার আগ পর্যন্ত হিথরোর কাছে পলার পার্ক পুলিশ স্টেশনে পুরো রাত আটকে রাখা হয়। আর তিনি ধরেই নিয়েছিলেন এর জন্যে কোর্টে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।
সূত্র: সাপ্তাহিক সুরমা