মেয়র জন বিগসের স্বৈরাচারি মনোভাবের কারনে বাধ্য হয়ে পদত্যাগ করেছি-শিরিয়া খাতুন (ভিডিওসহ)

6337

ওয়ানবাংলা নিউজ: গত ১২ বছর যাবত টাওয়ার হ্যামলেট কাউন্সিলের লেবার পার্টির হয়ে কাউন্সিলারের দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশী বংশোদ্ভুত শিরিয়া খাতুন। নির্বাহী মেয়র জন বিগসের কেবিনেট ও ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন বিগত বছর। কিন্তু হঠাৎ করেই গত ১৭ মে কাউন্সিলের এজিএম এর পূর্বে ডেপুটি মেয়র ও কেবিনেট থেকে পদত্যাগ করেন দীর্ঘদিনের কাউন্সিলার শিরিয়া খাতুন। কিন্তু কেন তার এই সিদ্ধান্ত। এর জবাবে এটিএন বাংলা ইউকে সাথে আলাপ কালে জানালেন এর প্রকৃত কারন।

তিনি বলেন, কেবিনেট থেকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে। পদত্যাগ করতে চাইনি। কিন্তু এমন একটি পরিবেশ তৈরী করা হয়েছিল যার কারনে পদত্যাগ ছাড়া বিকল্প ছিলনা। আমি মনে করি আমাকে বুলিং করা হয়েছে। আমাকে কমিউনিটি সেইফটি বিষয়ক কেবিনেট থেকে সরিয়ে এনভায়রনমেন্ট বিষয়ক কেবিনেট মেম্বারের দায়িত্ব দিতে চেয়েছিল। আমি নেইনি। আমি মনে করি আমাকে ডিমোশন দেয়া হচ্ছিল। তাই বাধ্য হয়েই পদত্যাগ করতে হয়েছে।

আমাকে মেয়র বলেছেন, তোমাকে কমিউনিটি সেইফটি থেকে সরিয়ে এনভায়রনমেন্টে দেয়া হচ্ছে। তুমি থাকলে থাক, অন্যতায় বের হয়ে যাও। এভাবে আমাকে অপমান করা হয়েছে। সর্বশেষ আমার কাছ থেকে কমিউনিটি কহিশন একটি পদ ছিল তাও কেড়ে নেয়া হয়েছে। এটি সত্যিই অপমানজনক। এটি শুধু আমাকে অপমান করা হয়নি। আমি মনেকরি সমস্থ কমিউনিটিকে অপমান করা হয়েছে। মেয়র জনবিগসের স্বৈরাচারি মনোভাব জনগনের জানা উচিত। তিনি বলেন, জনবিগস ৩০ বছর আগে কাউন্সিলার ছিলেন। এখনকার কাউন্সিলার সেই আগের মত নয়। এখনকার পরিবেশ পরিস্থিতি ভিন্ন। মেয়র ৩০ বছর আগের আচরন করছেন। এখন তিনি আগের মত আচরন করে যাইতে পারবেন না। এজন্যই আমি প্রতিবাদ করেছি। সমগ্র বারার মানুষের স্বার্থে তার আছরনের প্রতিবাদ করব।

মেয়ন জনবিগসের স্বৈরাচারি মনোভাবের কারনে বাধ্য হয়ে পদত্যাগ করেছি কাউন্সিলার শিরিয়া খাতুন

Posted by onebanglanews.com on Thursday, 18 May 2017

উল্লেখ্য ১৭ মে বুধবার রাতে কাউন্সিলের এজিএমে নির্বাহী মেয়র জন বিগস তার নতুন কেবিনেট ঘোষণা করেন। এতে বেশ কয়েক পদে তিনি পরিবর্তন আনেন। কেবিনেটে নতুন করে যোগ দিয়েছেন কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এমবিই এবং কাউন্সিলার আমিনা আলী। এর ফলে কেবিনেটের ১০ সদস্যের মধ্যে বাংলাদেশীদের সংখ্যা ৫ থেকে কমে ৩ এ দাড়িঁয়েছে।

এদিকে কেন শিরিয়া খাতুনকে কেবিনেট থেকে বাদ দেয়া হয়েছে এ প্রসঙ্গে মেয়র জনবিগস বলেন, শিরিয়া নিজ থেকেই কেবিনেটে থাকার অপারগতা প্রকাশ করেছে। তাই তাকে বাদ দিতে বাধ্য হয়েছি। সে যতদিন ছিল কেবিনেটে খুব ভাল সার্ভিস দিয়েছে।