ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে হাজার হাজার মানুষ পুরো দেশ জুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে যোগ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ফলে যে ক্ষোভের সৃস্টি হয়েছে এর প্রতিবাদ এবং ব্রিটেনে বর্ণবৈষম্যের প্রতিবাদে লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ, লিসেস্টার এবং শেফিল্ড সহ শহরে শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনে বিক্ষোভকারীরা হাঁটু গেড়ে এক মিনিট নিরবতা পালন করেন। এর আগে তারা স্লোগান দেয় ‘নো জাস্টিস, নো পিস এবং ব্ল্যাক লাইস মেটার’ বলে।
করোনভাইরাসজনিত কারণে জনসমাগম না করার পরামর্শ দেওয়ার পরেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হওয়া হাজার হাজার লোকের মধ্যে বেশিরভাগই মুখে মাস্ক এবং অনেকে গ্লাভস পরেছিলেন।

এসময় বিক্ষোভকারী বলেন, কভিড ১৯ এর চেয়ে বড় ভাইরাস হচ্ছে বর্ণবাদ।
এদিকে বিক্ষোভকারীদের করোনা মহামারিতে জনসমাগত এড়িয়ে চলার আহবান জানিয়ে হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল বলেছন, আমাদের সবার নিরাপত্তার জন্য এটা করা উচিত ।
তিনি আরো বলেন , তিনি মানুষের মনোভাব বুঝতে পেরেছেন কেন তারা বিক্ষোভ করছে , তবে আমাদেরকে জনগনের স্বাস্থের বিষয়টি অবশ্যই প্রথমে বিবেচনা করতে হবে ।
এদিকে মেট পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক বলেছেন, বিক্ষোভগুলি “বেআইনী” ছিল। আর গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম সতর্ক করেছেন যে ,বিক্ষোভ সমাবেশগুলো করোনাভাইরাস আবার ছড়িয়ে পড়ার “উচ্চ ঝুঁকিপূর্ণ” ছিল।
এদিকে গতকাল হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক বলেছেন , গনজমায়েত এড়িয়ে চলতে এবং ছয় জনের বেশি মানুষ এক সাথে মিলিত না হতে । উল্লেখ্য আমেরিকাতে ৪৬ বছর জর্জ ফ্লয়েড পুলিশ হেফাজতে নিহত হওয়ার পর পৃথিবীর বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে ।















