ইংল্যান্ডের ব্ল্যাকবার্নে রাস্তায় ঈদের নামাজ আদায়: লকডাউন আইন ভঙ্গের অভিযোগ

753

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের ব্ল্যাকবার্নে কিছু বাসিন্দা গত রবিবার রাস্তায় বন্ধ করে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ফলে তাদের বিরুদ্ধে করোনাভাইরাসের কারনে চলমান লকডাউন আইন ভঙ্গ করেছেন বলে অভিযোগ তুলা হয়েছে। বিষয়টি পুলিশকে তদন্ত করতে আহবান জানানো হয়েছে। স্থানীয় কাউন্সিল বলছে এটি মারাত্মক আইন লংঘন।

বিবিসি জানায় অনলাইনে একটি ভিডিওতে দেখা গেছে কিছু লোক রবিবার ব্ল্যাকবার্নের হ্যালি রেঞ্জ এলাকায় সমাবেশ করে প্রার্থনা করছেন।
ব্লাকবার্ণের ডারউইন কাউন্সিলের সাইয়েদ ওসমান বলেছেন এই জাতীয় সমাবেশের কোন অনুমতি দেয়া হয়নি।
তিনি বলেন, কাউন্সিল ল্যাংকাশায়ার পুলিশের কাজ করছে, আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

তবে বিবিসি এশিয়ান নেটওয়ার্ক, ল্যাঙ্কাশায়ারের সহকারী চিফ কনস্টেবল পিটার লসন এবং কাউন্সিল লিডার মোহাম্মদ খান স্বাক্ষরিত একটি চিঠিতে দেখেছে, তা বলা হয়েছে শহরে প্রার্থনার জন্য বিশেষ অনুমতি রয়েছে।

কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে জামাতে নামাজ আদায়ের কোন অনুমতি দেয়া হয়নি। এটি ছিলো ব্যক্তিগত পর্যায়ে এবং বাড়ীতে প্রার্থনা করার অনুমতি।

এদিকে ল্যাঙ্কাশায়ার কাউন্সিল অফ মস্ক স্থানীয় মুসলিমদের ঘরেই নামাজ পড়ার আহবান জানিয়েছিলো। কাউন্সিল কর্মকর্তা মি: ওসমান বলছেন, আইন ভঙ্গের কারনে কমিউনিটি হতাশ।

কারন রাস্তাঘাট বন্ধ থাকায় কোন জরুরী অবস্থা ঘটলে মারাত্মক ঝুঁকির সৃস্টি হত। তিনি বলেন, এ জাতীয় কোন সমাবেশের অনুমতি দেয়নি। যারা এই সমাবেশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের সাথে কাজ করছে কাউন্সিল।