ঢাকা সংবাদদাতা: বিমান ভাড়া করে সস্ত্রীক যুক্তরাজ্যে গেছেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান।
শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে স্ত্রীকে নিয়ে সোহেল এফ রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সোহেল এফ রহমান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বর্তমান ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বড় ভাই। সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা















