ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, তবে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (শুক্রবার) ৩২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ছিলো ৩৭৭ জন, বুধবার ৪১২ জন, মঙ্গলবার ছিলো ১৩৪জন। মোট মৃতের সংখ্যা ৩৮ হাজার ১৬১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২০৯৫জন। গতকাল বৃহস্পতিবার ১৮৮৭ জন, বুধবার ২০১৩ জন, মঙ্গলবার ছিলো ২০০৪ জন, সোমবার ১৬২৫জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৭১ হাজার ২২২ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৪৯ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৫জন, ওয়েলসে ১০ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৩ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।















