ওয়ানবাংলানিউজ: চ্যারিটি সংগঠন বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে দেশে বিদেশে অবস্থানরত সিলেটের বিশ্বনাথ উপজেলার সকল বাসিন্দা, বিশ্বনাথ এইড ইউকের সকল লাইফ মেম্বারসহ বিশ্ব মুসলিম উম্মাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।
চ্যারিটি সংগঠনের পক্ষে সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, ট্রেজারার বখতিয়ার খান এক বিবৃতিতে বলেন, মুসলিম জীবনে ঈদ স্রষ্টার এক অমূল্য নিয়ামত। মানুষে মানুষে সমপ্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার এক স্বর্গীয় মাধ্যম, আসমানি তাকিদ। ঈদ এলেই খুশির বান ডাকে মুসলিম জাহানে। কিন্তু এবারের ঈদ সম্পূর্ণ ভিন্ন। করোনাভাইরাসের কারনে বিশ্বের মানুষ আজ বড়ই অসহায়। এই অবস্থা থেকে একমাত্র মহান আল্লাহ তায়ালাই পারেন উত্তরণ করতে। তারা সবাইকে মহান আল্লাহ দরবারে রোগমুক্তির দোয়া কামনা করেন।

একই সাথে করোনাভাইরাসের কারনে সৃস্ট বিশ্ব মহামারীর এই সময়ে নিরাপদে ঘরে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবারে পবিত্র ঈদুল ফিরত পালনের আহবান জানান। এবং নিজ নিজ এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বিশ্বনাথ এইড বিগত ১২ বছর যাবত বিশ্বনাথে এবং বিশ্বনাথের বাইরে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য রমজানের পূর্বে নগদ ১লাখ ৬৭ হাজার টাকা বিতরন করেছে। নেতৃবৃন্দ এজন্য যেসকল ট্রাস্টি, লাইফ মেম্বারসহ সাধারণ মানুষ সার্বিক সহযোগিতা করেছেন এবং দেশে বিতরন কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।















