সালমান শাহ হত্যার বিচার দাবী জানিয়ে রচডেলে সভা

1172

ওয়ানবাংলানিউজ: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্নহত্যা করেননি । তিনি খুন হয়েছিলেন এই দাবী দীর্ঘ ২১বছর পর আবার দাবী করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী । উল্লেখ রুবী নামের হত্যা মামলার আসামী এ নারীর ভিডিও বক্তব্য ফেইসবুকে আসার পর তা ভাইরাল হয়ে যায় ।

সালমান শাহর হত্যা বিচার দাবী জানিয়ে এক প্রতিবাধ সভা অনুষ্টিত হয় রচডেল বাংলাদেশ এসোসিয়শন এন্ড কমিউনিটি পজেক্টে ১১ই অগাষ্ট শুক্র বার বেলা ২টায় নীলা চৌধুরীর সভাপতিত্বে ও সৈয়দ জামাল হোসেন মিজানের সন্চালনায় পবিত্র কুরআন তেলায়ত করেন সেলিম উদ্দিন ।

সভায় আবেগ ময় বক্তব্য রাখেন মরহুম সালমান শাহ মা নীলা চৌধুরী ও সালমান শাহর ভাই শাহরান চৌধুরী তাহারা বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান এই হত্যার বিচার করার জন্য এবং বাংলাদেশের ১৬ কোটি মানুষ ও প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেছেন ।

সবার আর বক্তব্য রাখেন বাংলাদেশ হতে আগত মেজর অবসর কর্নেল সৈয়দ আলী আহমদ, খন্দকার আব্দুল মোছাব্বির (এম বি ), মুহিবুর রহমান ,হাজি সুহেল মিয়া,এম এ বাসিত , মির্জা আসকির বেগ, মোশাহিদ হোসেন, জয়নাল আবেদিন, মিলাদুর রহমান , সাংবাদিক মাসুক মারফ, আজমল হোসেন , সাংবাদিক বদরুল ।

সভায় সহ কমিউনিটির অনেকেই উপস্তিত ছিলেন । উল্লেখ সালমান শাহর বাবা কমর উদ্দিন আহমেদ হত্যা অভিযোগ তুলেন মামলা করেন এবং উনার মৃত্যুর পর সালমান শাহর মা নীলা চৌধুরী এই মামলা চালাচ্ছেন । পুত্রবধু সামিরা হক, চলচ্চিত্র প্রয়োজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ১১ জন কে ছেলে মৃত্যুর জন্য দায়ী করে আদালতে আবেদন করেন নীলা, তারই একজন রুবী।