গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৫ই অক্টোবর

1154

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত মৌলভী বাজার জেলার বড়লেখা উপজেলার গ্রেটার বড়লেখা এলাকার বাসিন্দাদের নিয়ে গঠিত গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকের সাধারণ সভা গত ১লা অক্টোবর পূর্ব লন্ডনের মাইল্যান্ডের একটি হলে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টিরা অংশনেন।
সংগঠনের সহ সভাপতি সুফিয়ান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত খানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম উদ্দিন।
সভায় সংগঠনের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আহমদ হোসেন চৌধুরী নাজিম, হাফিজ উদ্দিন, মো: ছমির উদ্দিন সুজা, বদরুল ইসলাম, জাকির হোসেন, হাকিম এইচ এম এ জলিল, নাঈম সাঈদ আশুক, আবুল কালাম রুকন, তারা আহমদ সুমন, আবির হোসেন, সিরাজ উদ্দিন, নুরুল ইসলাম বাবু, আব্দুল খান পংকি, আলী, রুহুল আমিন, মাহবুবুল রশিদ মুসা, আব্দুল হোসেন, আনোয়ার হোসেন, ফয়সল রহমান, কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সংগঠনের উন্নয়নে ব্যাপক আলোচনা হয় এবং ১৫ই অক্টোবর সংগঠনের বার্ষিক সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভার স্থান আগামীতে জানানো হবে।