জগন্নাথপুর উপজেলার রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠিত

826

ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জের জেলার জগন্নাথপুর উপজেলার রৌয়াইল উচ্চ বিদ্যালয়ের 8৮ বছর পূর্তী ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূর্নমিলনী অনুষ্ঠান জাঁকজমক ভাবে উৎসবের আমেজে অনুষ্ঠিত হলো রবিবার পূর্ব লন্ডনের মালব্যারী স্কুলের হল রুমে। যুক্তরাজ্য বসবাসরত স্কুল প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন ব্যাচের ছাত্রছাত্রীদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানে স্মৃতী চারন স্কুলে বিভিন্ন পর্যায়ে সহযোগীতা কারীদের সম্মাননা প্রদান র‍্যাফেল ড্র সাংস্কৃতিক অনুষ্ঠান পুনর্মিলনী উপলক্ষে স্মারক ম্যাগাজিন আলোক বর্তিকা প্রকাশনা ও দুপুরের খাবার পরিবেশন করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে বনাঢ্য অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ড. শিহান মিয়া খালেদ আহমেদ ও মিনহাজ আহমদ মন্জু ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক কমিটির আহবায়ক আমিরুল হক বাবলু। অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন ও স্মৃতীচারন করেন আব্দুল আজিজ ময়না লুৎফুর রহমান ইলিয়াস আলতাফ হোসেন রেবেকা সুলতানা ডলি ছন্দন মিয়া মহিউদ্দিন জগলু ফজলুল হক জগলু মিয়া বাবুল চৌধুরী প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন শুধুমাত্র স্মৃতী রোমাঞ্চন নয় প্রবাসে বসবাসরত রৌয়াইল গ্রামের এবং স্কুলের প্রাক্তনদের মধ্যে পারস্পারিক যোগা যোগের একটি ক্ষেত্র হিসাবে এই ধরনের আয়োজনের মুখ্য উদ্দেশ্য। এবং যাদের শ্রমে ও ঘামে আজকের পর্যায়ে স্কুল টি ঐতিহ্য বহন করছে তাদের স্মরণ ও বরন করার দায় থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা যার ধারাবাহিকতা রক্ষার প্রচেষ্টা নেওয়া হবে। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিবার সহ প্রায় দুইশতাধিক অতিথি অংশ গ্রহন করেন l