সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে বিশ্বনাথ এইড ইউকে’র ত্রাণ বিতরণ

796

সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮০টি পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বনাথ এইড ইউকে’র উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন এলাকা থেকে আগত বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ১২কেজি করে চাউল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব।

সুনামগঞ্জের ষোলঘর দ্বিনি সিনিয়র মডেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন আব্দুল্লাহ’র সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও সংগঠক আব্দুস ছাত্তার মামুনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকে’র লাইফ মেম্বার ইছাক আলী, নুরুল ওয়াছে আলতাফী কালাম, মান্নারগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আলী আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, ব্যবসায়ী জহিরুল হক, সংগঠক জুনেদ আহমদ, ছালেক রহমান, ফাহিম আহমদ, ফয়জুল ইসলাম, হাফিজ রহমান প্রমুখ।

সভাগুলোতে বক্তারা বলেন, সুনামগঞ্জের মানুষ ফসল হারিয়ে আজ নিঃশ্ব হয়ে গেছেন। যে অঞ্চলের মানুষ সারা জীবন ধান বিলিয়েছেন, আজ তারাই অন্যদের উপর ভরসা করে পথপানে চেয়ে আছেন। ফসলহারা ও বন্যা কবলিত দুর্গত এলাকার মানবতার টানেই বিশ্বনাথ এইড ইউকের উগ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ওই সহায়তা প্রদান। প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ ব্যয় করে ক্ষতিগ্রস্থ মানুষদেরকে কিছুটা হলেও সেবা দেওয়ার জন্য অসহায় মানুষগুলোর পাশে হারিয়েছেন, তাই তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না। প্রবাসীরা আবারও প্রমান করলেন নাড়ীর টান কাকে বলে।