সাবধান টাওয়ার হ্যামলেটসে ব্যবসায়ীদের সরকারী গ্রান্টের অর্থ জালিয়াতি হচ্ছে

2151

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সরকার নির্ধারিত ১০ থেকে ২৫ হাজার পাউন্ড পর্যন্ত গ্রান্ট বা অনুদানের অর্থ নিয়ে জালিয়াতির অভিযোগ পাওয়াগেছে। পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল এলাকার বেশ কয়েকটি মানি ট্রান্সফার কোম্পানীর কর্মকতারা জানিয়েছেন তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে জালিয়াত চক্র তাদের গ্রান্ট আত্মসাত করেছে।

বিষয়টি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলসহ পুলিশকেও অবহিত করেছেন স্ট্যান্ডার্স এক্সচেইঞ্জ কোম্পানীর সিইও আব্দুল আহাদ। তিনি বলেন, আমরা যখন গ্রান্টের জন্য আবেদন করতে যাই তখন আমাদের ব্যাংকের স্টকোর্ড অনলাইন আবেদনে নিচ্ছিলনা। আমরা কাউন্সিলের সাথে যোগাযোগ করলে কাউন্সিল কর্মকর্তা বলেন, এটি নতুন ব্যাংক হওয়ায় সিস্টেম হয়ত নিচ্ছেনা। তবে দ্রুত এর সমাধান হবে। পরবর্তীতে আবারো কাউন্সিলের সাথে যোগাযোগ করা হলে তারা জানায় কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। এরপর যখন যোগাযোগ করি তখন তারা বলে আমাদের অর্থ প্রদান করা হয়েগেছে। কিন্তু আমরা বলি আমরা পাইনি। পরে তদন্ত করে দেখা যায় আমাদের নাম ব্যবহার করে পতারক চক্র অন্য একাউন্টে নিয়ে গেছে।

একই অভিযোগ করেন এক্সিম এক্সচেইঞ্জ কোম্পানীর সিইও জসিম উদ্দিনের। তিনিও প্রায় একই ধরনের অভিজ্ঞতার শিকার হন। কাউন্সিল প্রথমে কয়েকদিন অপেক্ষার কথা বলে । পরে জানানো লয়েডটিএসবি ব্যাংকে টাকা দেয়া হয়েগেছে। তখনই তিনি বুঝতে পরেন জালিয়াত চক্র হয়ত অর্থ আত্মসাত করেছে। তিনি সাথে কাউন্সিল ও ব্যাংকের সাথে যোগাযোগ করে অর্থ প্রেরত পেয়েছেন।
তবে কোন ধরনের ঝামেলা ছাড়াই সরকারের গ্রান্ট সহজেই পেয়েছেন বাংলা কাপের্টের এই মালিক জুবায়ের আহমদ।

টাওয়ার হ্যামলেটসের কয়েকটি মানি ট্রান্সফার কোম্পানীর নাম ব্যবহার করে গ্রান্ট আত্মসাত

করোনাভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সরকার নির্ধারিত ১০ থেকে ২৫ হাজার পাউন্ড পর্যন্ত গ্রান্ট বা অনুদানের অর্থ নিয়ে জালিয়াতির অভিযোগ পাওয়াগেছে। পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেল এলাকার বেশ কয়েকটি মানি ট্রান্সফার কোম্পানীর কর্মকতারা জানিয়েছেন তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে জালিয়াত চক্র তাদের গ্রান্ট আত্মসাত করেছে

Posted by London Bangla voice on Sunday, 3 May 2020

এদিকে অনেক ব্যবসায়ী জানিয়েছেন, তারা দীর্ঘদিন যাবত ব্যবসা করলেও কোম্পানী হাউজে আগের মালিকের নাম থাকায় গ্রান্ট নিয়ে যাচ্ছেন পূর্বের মালিক। এসব বিষয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মতামত ও প্রতিক্রিয়া জনার জন্য একাধিক সূত্রের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষনিকভাবে এর জবাব পাওয়া যায়নি।