করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে মুনতাসীর মামুন

672

ঢাকা সংবাদদাতা: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন।

৬৯ বছর বয়সী মুনতাসীর মামুন রোববার সন্ধ্যায় মুগদা হাসপাতালে ভর্তি হন বলে ওই হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, তার শারীরিক অবস্থা ভালো না। আমরা আইসিইউ কল করেছি। সিট পাওয়া গেলে তাকে আজ রাতেই আইসিইউতে শিফট করা হবে।

অধ্যাপক মুনতাসীর মামুনের মেয়ে রয়া মুনতাসীর গণমাধ্যমকে বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ১০ দিন আগে বাবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। আজ করোনাভাইরাসের উপসর্গ স্পষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি করিয়েছি আমরা। কাল সকালে সর্বশেষ টেস্টের চূড়ান্ত রিপোর্ট হাতে পাব।