জাকির হোসেন কয়েছ: ইংল্যান্ডের সাফোক এলাকায় ঘরের ভেতরে ৪০ বছর বয়সী এক মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার বেলা সাড়ে ৪ ঘটিকায়। খবর পেয়ে দ্রুত পুলিশ প্যারামেডিকেল টিম সেখানে পৌছায়।
তকে দ্রুত ইপ্সউইচ হাসপাতালে নেয়া হলেও সেখানেই মহিলার মৃত্যু হয়।
এঘটনার সাথে জড়িত সন্দেহে ৫১ বছর বয়সী এক পুরুষকে আটক করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল কর্ডন করে রেখেছে। এব্যাপারে কারো কাছে কোন তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহবান করা হয়েছে।
লন্ডনে ১১ বছরের এক কিশোরকে গুলির ঘটনায় ২জন আটক

এদিকে গত শুক্রবার পূর্ব লন্ডনে ১১ বছরের এক কিশোরকে গুলি করে হত্যা চেস্টার অভিযোগ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের বয়স ১৬ এবং ১৮।
পুলিশ জানায় গত শুক্রবার রাত সাড়ে ৯টায় আপমিনিস্টার এর ক্যারি ড্রাইভ এলাকায় এই ঘটনা ঘটেছিল। বাড়ীর মালিক ডেলিভারী ড্রাইভার মনে ঘরের দরজা খুলতেই দুস্কৃতিকারীরা জোরপূর্ব ঘরে প্রবেশ করে।
পুলিশ ডাকাত সন্দেহে প্রাথমিকভাবে দুই কিশোরকে গ্রেফতার করে। পুলিশ দুইটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে।
পুলিশ জানায় ঐদিনের ঘটনায় ১১ বছর বয়সী কিশোরের শরিরে গুলি লাগে এবং তার ৪০ বছর বয়সী পিতার মাথায় আঘাত প্রাপ্তহন। তবে পুলিশ নিশ্চিত করেনি পিতার মাথার আঘাত গুলি না ছুরিকাঘাত।
তারা উভয়ই বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
এনএইচএস কর্মী ডেভিড গমোকে হত্যার অভিযোগ দুইজন অভিযুক্ত

এদিকে ২৪ বছর বয়সী এনএইচএস কর্মী ডেভিড গমোকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দুই কিশোরকে অভিযুক্ত করেছে পুলিশ। গত ২৬ এপ্রিল নিজ ঘরের সামনেই ছুরিকাঘাতে নিহত হয় এই এনএইচএস কর্মী। যার মাও একজন এনএইচএস কর্মী। ডেভিড গমো’র মৃত্যুর কয়েকদিন আগে তার পিতা করোনাভাইরাসে মৃত্যুবরণ করেন।
অভিযুক্ত এক কিশোরের নাম মুহাম্মদ জুল্লোহ ১৮। সে নিউহামের বাসিন্দা। অপর কিশোরের বয়স ১৬। সে টেলফোর্ডের বাসিন্দা। তাদেরকে সোমবার আদালতে তুলা হবে।















