ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনে ১১ বছরের এক কিশোরকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টায় আপমিনিস্টার এর ক্যারি ড্রাইভ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশকে খবর দেয়া হলে সেখান থেকে ৪০ বছর বয়সী আরেকজন পুরুষকে মাথায় আঘাত প্রাপ্ত অবস্থায় উদ্ধার করে। পুলিশ নিশ্চিত নয় মাথা কাটার সাথে গুলির সংশ্লিস্টতা আছে কিনা।
গুলিবিদ্ধ কিশোর ও পুরুষের সর্বশেষ অবস্থা প্রকাশ করেনি বিবিসি। পুলিশ জানিয়েছে তারা সেখানে পৌছার পূর্বেই সন্দেহভাজন ব্যক্তিরা সেখানে থেকে সরে পড়ে। পুলিশ একটি হেলকিপ্টার দিয়ে অনুসন্ধান চালায়। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আরও ৭৩৯ জনের মৃত্যু: দেখুন বিশ্ব সংবাদ
ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আরও ৭৩৯ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ৬২০১। টিভি ওয়ানের নিউজ এক্সপ্রেস। দেখুন বিশ্ব সংবাদ
Posted by London Bangla voice on Friday, 1 May 2020















