ওয়ানবাংলানিউজ: লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার লন্ডন সময় সকাল ৭টা ৫০ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিনি দেশটির হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এসময় যুক্তরাজ্য বিএনপির বিপুল নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন। একই সময় যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের নেতৃত্বে বেশ কিছু আওয়ামীলীগ নেতাকর্মী বেগম জিয়ার যুক্তরাজ্য আগমনের প্রতিবাদ জানান।

এদিকে লন্ডনে পৌঁছার পর তারেক রহমানকে জড়িয়ে ধরেন আবেগে আপ্লুত খালেদা জিয়া। এর পর নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে ভাড়া করা কটেজে নিয়ে যান তারেক রহমান।
ভিড় ও অনাকাঙ্ক্ষিত উপস্থিতি এড়াতে খালেদা জিয়ার অবস্থানস্থলের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। লন্ডনের ওই কটেজে খালেদা জিয়ার সফরসঙ্গীসহ কয়েকজনের থাকার ব্যবস্থা রয়েছে।
এখানে তারেক রহমানের স্ত্রী, মেয়ে, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাবেন তিনি। পরে উঠবেন তারেক রহমানের কিংস্টনের ভাড়া বাসায়।

অন্যদিকে বেগম জিয়াকে স্বাগত জানাতে রবিবার ভোর রাত থেকে যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শতাদিক নেতাকর্মী বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে ও পাশ্ববর্তী হিলটন হোটেলের সামনে উপস্থিত ছিলেন ।
হিথ্রো বিমানবন্দরে বিএনপি প্রধানকে স্বাগত জানান তার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার সহ ধর্মিনী অধ্যাপিকা ডাক্তার জোবায়দা রহমান ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্ধ । হিথ্রো বিমানবন্দর থেকে বের হয়ে বেগম খালেদা জিয়া পাশ্ববর্তী হিলটন হোটেলের সামনে অপেক্ষমান নেতাকমীর্দের সাথে গাড়ীতে থেকে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ৮.৩০ টায় বড়ছেলে তারেক রহমানের গাড়ীতে করে তার পশ্চিম লন্ডনের বাসভবনে চলে যান।

বিমানবন্দরে বিএনিপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ,সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী,সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ,লুৎফুর রহমান,আনোয়ার হোসেন খোকন,যুগ্ম সাধারণ শহিদুল ইসলাম মামুন,,কামাল উদ্দিন, ফেরদৌস আলম, শামসুর রহমান মাহতাব, আজমল হোসেন চৌধুরী জাবেদ, সাবেক যুগ্ম সমাধানে নাসিম চৌধুরী, এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, যুক্তরাজ্য যুবদল নেতা সালেহ আহমদসহ কয়েক শতাদিক নেতাকর্মী ।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা বিরতি করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এমিরেটস এয়ারলাইন্সের ই কে ৫৮৭ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এ অবতরণ করেন তিনি। এসময় তার যাত্রা বিরতির খবর জেনে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা বিমানবন্দরে উপস্থিত হন।















