ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়ে নিসচা যুক্তরাজ্যর প্রতিবাদ সভা

655

ওয়ানবাংলানিউজ: নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতাইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সম্প্রতি কতিপয় কিছু স্বার্থন্নেষী অসাধু পরিবহন মালিক, নেতা, ব্যবসায়ী, শ্রমিক, মধ্যসত্তভোগী কুশপুত্তলিকা দাহ ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাজ্য শাখা উদ্যোগে অদ্য ২৬ নভেম্বর মঙ্গলবার লন্ডনস্হ স্থানীয় একটি রেস্টুরেন্টে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় l

নিসচা যুক্তরাজ্যের সভাপতি আব্দুল হেলাল চৌধুরী (সেলিম) এর সভাপতিত্বে ও মোহাম্মদ শাহজাহান এর পরিচালনায় অনুষ্টিত হয় । শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন আশিক বক্স বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা  আনছার মিয়া, হীরা মিয়া, মুহিব উদ্দিন চৌধুরী, আছাওর আলী, আব্দুল বেলাল চৌধুরী ।

সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মজুমদার আলী, শেখ মোহাম্মদ আলী, সোহেল আহমদ, মো: আব্দুর রহিম, আব্দুল আজাদ, কাজী তাজ উদ্দীন আকমল, মো: শরিফ রানা, তোফায়েল আহমেদ, শাহাব উদ্দীন, ইমরান আলী, সোহেল খান, হাসান চৌধুরী, মো: তাইফ সরওয়ার, জুয়েলুর রহমান চৌধুরী, রুমেল খান, সৈয়দ হুসেইন, কামরান হাসান রাজীব, ইশতেখার রাসেল,রুহেল মিয়া, মানিক খোকন, শেখ শামিম আহমদ,মিন্টু রহমান, খালেদ আহমদ, মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ ।
সভায় বক্তারা, ইলিয়াস কাঞ্চনের নামে অপপ্রচারে প্রতিবাদ ও অপপ্রচারকারীদের শাস্তির দাবী এবং এসব লোকদের যারা দেশ ও জনগণের কল্যাণে বানানো আইন প্রয়োগে বাধা প্রদান করছে এবং ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন l