ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (বৃস্পতিবার বেলা ৩টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৬১৬ জনের। এর আগে গত বুধবার ৩টা পর্যন্ত মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিলো ৭৫৯ জনের। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৮৭৩৮ জন।
এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫৮৩জন, গতকাল বুধবার ছিলো ৪৪৫১জন। আর মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৪৩০১ জন, সোমবার ৪৬৭৬ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১লাখ ৩৮ হাজার ৭৮ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫১৪ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫৮, ওয়েলসে ১৭ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো তাদের মৃত্যুর খবর প্রকাশ করেটি।
ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে গতকাল বুধবার মৃত্যুবরণ করেছিলেন ৭৫৯ মঙ্গলবার ৬৬৫জন, সোমবার মৃত্যু হয়েছে ৪৪৯জন,। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১৮৭৩৮ জন।















