ওয়ানবাংলানিউজ: ২৩শে এপ্রিল বৃহস্পতিবার নবীগনজ চৌকি বিলপাড়ে শায়িত ৩৬০ আওলিয়ার অন্যতম হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র) এর অধ:স্হন পুরুষ মাজার শরীফের মোতাওয়াল্লী জনাব আব্দুল হামিদ চৌধুরীর উদ্যোগে মোতাওয়াল্লী পরিবারের অর্থায়নে প্রতি বৎসরের ন্যায় এবার ও মাজার সংলগ্ন বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার সৌজন্যে পবিত্র রামাদান উপলক্ষে গরীব দু:খী, অসহায় মানুষকে সাহায্য করার আয়োজন করা হয়। করোনা ভাইরাসের কারনে মানুষ ঘরবন্ধি থাকায় করাখাল বিলপাড়, ইমাম বাঐ, দক্ষিন গাঁও, শেখের গাঁও, নীজ চৌকি, দৌলত পুর, চানপুর, ধুলচাতল এবং নবীগঞ্জে প্রায় দুই শতাধিক পরিবারের প্রত্যেক কে ১০ কেজি চাউল, ডাইল, তৈল, পিয়াজ, লবন, সাবান এবং নগদ অর্থ ঘরবন্ধি মানুষের ঘরে ঘরে বিতরন করা হয়।
খাদ্য সামগ্রী বিতরন পূর্বে মাদ্রাসা প্রাংগনে করোনা ভাইরাস এবং আসমানী জমিনি গজব থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন অত্র মাজার মসজিদের ইমাম,মাজার কমিটির সেক্রেটারী ও বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ গিয়াস উদ্দিন তালুকদার। এতে উপস্হিত ছিলেন মাজার কমিটির সভাপতি মাতাব উদ্দিন, ক্যাশিয়ার মাসুক চৌধুরী, মাহমুদ চৌধুরী এবং জানফর উল্লাহ সহ অন্যান্যরা।















