ইতালিতে শুটিংরত এক ব্রিটিশ মডেলকে এক ব্রিটিশ-পোলিশ নাগরিক কিডন্যাপ করে, স্যুটকেসে ভর্তি করে একটি ফার্ম হাউসে ছয় দিন আটকে রাখে। ঐ সময়ের ভিতরে মডেলকে অনলাইনে ২৩,০০০ পাউন্ডের বিনিময়ে বিক্রির পায়তারা করে।

৩০ বছর বয়সী এই পোলিশ নাগরিক ব্রিটেনে থাকে, তার নাম লুকাজ পাওয়েল হার্ভা। শনিবার ইতালিয়ান পুলিশ লুকাজকে গ্রেপ্তার করেছে।
১১ জুলাই মিলানে ফটো শ্যুটের সময়ে এই লুকাজ ঐ মডেলকে আক্রমন করে ক্লোরোফিনের মাধ্যমে অবচেতন করে ইতালির গ্রামের তুরিন এরিয়ার এক ফার্ম হাউজে নিয়ে রাখে।ছয়দিনের মাথায় এই ফার্ম হাউজ থেকে মডেল ছাড়া পেয়ে ব্রিটিশ এম্বাসী মিলানে গিয়ে সাহায্য চাইলে মিলানস্থ দূতাবাস তাকে সার্বিক সহায়তা প্রদান করে।
মিলান পুলিশ জানিয়েছে, তারা ব্রিটিশ এবং পোল্যান্ড পুলিশের সাথে মিলে কাজ করছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।












