ব্রেক্সিটঃ ইউকে ৩৬ বিলিয়ন পাউন্ড ডিভোর্স বিল পরিশোধে সম্মত!

2234

আন্তর্জাতিক ডেস্ক: ব্রেক্সিটের জন্য ডিভোর্স বিল বাবদ ব্রিটেন ইউরোপিয় ইউনিয়নকে ৩৬ বিলিয়ন পাউন্ড বা ৪০ বিলিয়ন ইউরো সিক্রেট ডিভোর্স বিল প্রদানে হয়তো সম্মত বলে জানা গেছে। সানডে টেলিগ্রাফ এর সূত্রে স্কাই নিউজ এই রিপোর্ট পাবলিশ করেছে। সানডে টেলিগ্রাফ জানিয়েছে, অন্ততঃ তিনটি ক্ষেত্রে ও সূত্র এই তথ্য দিয়েছেন।

২০১৯ সালে ব্রিটেন যখন ইইউ ত্যাগ করবে, এর পর থেকে বছরে ১০ বিলিয়ন ইউরো করে তিন বছরে ইইউকে পরিশোধ করবে, বিনিময়ে ইইউ এর সাথে ভালো ট্রেড ডিল এগ্রিম্যান্ট করার জন্য ব্রিটেন কম্প্রোমাইজে এখন সম্মত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে সরকারি সূত্র এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন।

গত সপ্তাহে লুক্সেমবার্গের প্রাইম মিনিস্টার জাভিয়ার ব্যাটেল ৫৪ বিলিয়ন ইউরো ডিভোর্স বিলের পরামর্শ দিয়েছেন এবং সানডে টেলিগ্রাফের মতে এই হিসেবে বিল ৩০ বিলিয়ন ইউরোর কাছাকাছি । সরকারের উচ্চ পদস্থ ব্যক্তি স্কাই নিউজের কাছে জানিয়েছেন এই রিপোর্ট সঠিক নয়। তিনি আরো বলেছেন, তিনি এ সম্পর্কে অবগত নন, জানেন না এমন স্পেকুলেশন কোত্থেকে আসছে।

ডাউনিং ষ্ট্রীট নেগোসিয়েশন চলছে বলে মন্তব্য করতে অস্বীকার করেন। ইইউ জানিয়েছে, আর্থিক সেটেলম্যান্ট, রেসিডেন্সি রাইটস- ইইউ এবং ব্রিটেনের, বর্ডার ইস্যু ইত্যাদির সন্তোষজনক অগ্রগতি আলোচনাকে ফলপ্রসূর দিকে নিয়ে যাবে। এর উপর নির্ভর করছে।
ব্রিটেনও বলেছে, ফেয়ার সেটেলম্যান্ট এবং উভয় অংশের নাগরিকদের রেসিডেন্সি রাইটস নিয়ে আলোচনা চলছে।

সূত্র ও কৃতজ্ঞতা সৈয়দ শাহ সেলিম-লন্ডন টাইম