ব্রিস্টলে অগ্নিকান্ডে একজনের মৃত্যু: অপর মহিলার অবস্থা আশংকাজনক

1593

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের ব্রিস্টলের শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ফিশপন্ড রোডের একটি ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনায় এক ব্যক্তি নিহত ও এক মহিলা গুরুতর আহত হওয়ার খবর প্রকাশ করেছে বিবিসি। জানাগেছে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত উদ্ধার কর্মীরা এগিয়ে আসলেও ঘটনাস্থলের পাশে এক পুরুষের মৃত্যু হয়।

আরেক মহিলা গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   একটি বানিজ্যিক ভবনের উপরে এই ফ্ল্যাটের আগুন নিয়ন্ত্রনে আনতে প্রায় ৫৫ জন ফায়ার ফাইটার অংশ নেন। আগুনের কারণ জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তদন্ত চালিয়ে যাচ্ছেন।