ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পপলারের মরিস রোড়ে উদ্বোধন হয়েছে বাংলাদেশী মালিকানাধীন কুয়েস্ট কার্পেট এন্ড ফ্লোরিং সপের। উদ্বোধন উপলক্ষে রবিবার দুপুরে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দসহ বাসিন্দারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল কাহিদ ও লুতফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদেও খতিব মাওলানা আব্দুল মালিক।
দোয়া মাহফিলে কমিউনিটিতে হালাল ব্যবসার প্রসার এবং সততার সাথে ব্যবসা পরিচালনা উপর গুরুত্ব দেয়া হয় এবং নব প্রতিষ্ঠিত কুয়েস্ট কার্পেট এন্ড ফ্লোরিং এর সফলতা কামনা করা হয়।














