টিভি ওয়ানের প্রযোজক মিসবা মাহফিজুর এর পিতা আর নেই

490

ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুস সাত্তার আর নেই। শনিবার সকালে ইলফোর্ডের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মরহুমের দেশের বাড়ি জগন্নাথপুর উপজেলার ঘুষগাও গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু পুত্র এবং ৫ কন্যা সন্তানসহ নাতি-নাতনি রেখে যান।

তিনি টিভি ওয়ানের প্রযোজক মিসবাহ মাহফিজুর এর বাবা এবং টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়রের পলিটিক্যাল এডভাইসার মনসুর উদ্দিনের শ্বশুড় হন। সোমবার বাদ জোহর দারুল উম্মাহ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আলহাজ্ব আব্দুস সাত্তারের মৃত্যুতে টিভি ওয়ান পরিবার এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ইমদাদুল হক ও সেক্রেটারী মোহাম্মদ জুবায়ের আলাদা আলাদাভাবে শোক জানিয়েছেন। শোক বার্তায় তারা, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।