হন্ডুরাসে বড়দিন উদযাপনকালে নিহত ১৩

619

আন্তর্জাতিক ডেস্ক: হন্ডুরাসে মঙ্গবার থেকে বুধবার সকাল পর্যন্ত বড়দিন উদযাপনকালে কমপক্ষে ১৩ ব্যক্তি প্রাণ হারিযেছেন। নিহত ব্যক্তিদের বেশিরভাগ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে। খবর শিনহুয়ার।

সড়ক ও পরিবহন ব্যবস্থার জাতীয় পরিদপ্তরের উপ-পরিদর্শক জোসে কার্লোস লাগোস সাংবাদিকদের বলেন, যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে আটজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ দুর্ঘটনা ঘটে কোমায়াগুয়া, বে দ্বীপপুঞ্জ ও শান্তা বারবারা এলাকায়। কর্তৃপক্ষ আরও জানায়, ২৪ ডিসেম্বর রাতে আট ব্যক্তি আতশবাজির আগুন লেগে আহত হয়।

পুলিশ রিপোর্টে জানা গেছে, একই সময়ে বিভিন্ন অপরাধের জন্য ২৭৫ ব্যক্তিকে এবং ৪০টি যানবাহন আটক করা হয়েছে।