লন্ডনে এবার ঢোল বাজিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন বাঙালী সুদর্শন দাশ

1698

জাকির হোসেন কয়েছ: লন্ডনে এবার ঢোল বাজিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাঙালী তবলা বিশারদ সুদর্শন দাশ। এর আগে তিনি ভারতীয় বংশোদ্ভূত কুজলমান্নাম রামকৃষ্ণানের গড়া ৫০১ ঘণ্টার রেকর্ড ভেঙে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বই-এ নিজের নাম লেখাতে হাতে চালিত বাদ্যযন্ত্র বিভাগে টানা ৫৬০ ঘণ্টা তবলা বাজিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন লন্ডন প্রবাসী বাঙালী এই তবলা বিশারদ। এই রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা না হলেও টানা ২৭ ঘন্টা শুধু ঢোল বাজিয়ে একেবারেই নতুন বিশ্বরেকর্ড করেছেন তিনি। গত ২০ ও ২১ জুন ঢানা ২৭ ঘন্টা ঢোল বাজিয়ে এ রেকর্ড সৃষ্টি করেন। তিনি বিশ্ব রেকর্ডের সার্টিফিকেট লাভ করেছেন সম্প্রতি।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার অমূল্য রঞ্জন দাশ ও বুলবুল রাণী দাসের সন্তান সুদর্শন দাস ৪ বছর বয়সে চট্টগ্রামের আলাউদ্দিন ললিতকলা একাডেমিতে তবলায় হাতেখড়ি নেন। ১৯৯১ সালে আন্তঃকলেজ প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেন সুদর্শন। ১৯৯২ সালে ভারতের শান্তিনিকেতনে পন্ডিত বিজন চ্যাটার্জির কাছে তবলা বিষয়ে তালিম নেন তিনি। ১৯৯৮ সালে ভারতের বোলপুরের শান্তি নিকেতন থেকে সুদর্শন দাসকে তবলা বিশারদ উপাধি দেওয়া হয়।

পরে ২০০৪ সালে যুক্তরাজ্যে আইন পেশায় স্নাতকোত্তর ডিগ্রি নিলেও সুদর্শনের মন পড়ে ছিলো তবলায়। লন্ডনে প্রতিষ্ঠা করেন ‘তবলা ও ঢোল’ একাডেমি। বর্তমানে লন্ডনের নিউহ্যাম কাউন্সিলে আর্ট ও মিউজিক ইন্সট্রাকটর হিসেবে কাজ করছেন সুদর্শন। এছাড়া, ২০০৮ সালে ভারতের বেঙ্গালুরুতে আন্তর্জাতিক তবলা প্রতিযোগিতায় রৌপ পদক জেতেন তিনি।

http://www.onebanglanews.com/news/9150লন্ডনে এবার ঢোল বাজিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন বাঙালী সুদর্শন দাশ

Posted by London Bangla voice on Monday, 24 July 2017