রফিক আহমেদ: সম্প্রতি দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন গমন করেন। তিনি সেখানে তাঁর ছেলে ও বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধায়নে আছেন। বর্তমান ক্ষমতাসীনরা খুবই উদ্বিগ্ন বিএনপি নেত্রীর লন্ডন সফর নিয়ে এবং প্রতিনিয়তই তারা রাজনৈতিক শিষ্টাচার ভূলে গিয়ে আবোল তাবোল বকছেন। ডালমে কুঁছ কালা? অনেকেই জানতে চান লন্ডনে কি হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির গতি প্রকৃতি কিংবা ক্ষমতার পরিবর্তনে বেগম জিয়ার লন্ডন সফরটা ক্রমেই গুরুত্ব পাচ্ছে। তাই এবার লন্ডনে এবার মা-ছেলের প্রথম মূহুর্ত যেই ক্যামেরা বন্দী হয়ে বিশ্বের সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হল তার পর থেকে আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তার সরকারের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে প্রপাগান্ডায় মেতে উঠল।
গুজব ও হুমকি ধামকি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রচার সম্পাদক হাছান মাহমুদ বেগম খালেদা জিয়ার লন্ডন পৌঁছানোর একদিন পর ১৭ জুলাই সোমবার বাংলাদেশে মিডিয়ার সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লল্ডন সফরকে কেন্দ্র করে বিভিন্ন আবোল তাবোল মন্তব্য করতে থাকেন।

একইসাথে ওবায়দুল কাদের ধমকিও দেন যে, আদালত যদি খালেদা জিয়ার অনুপস্থিতিতে গ্রেফতারের হুকুম দেন……. ইত্যাদি ইত্যাদি। আসলে ওবায়দুল কাদের ও হাছান মাহমুদরা মা-ছেলেকে একত্রে দেখে ভয় পেয়ে গিয়েছেন তাই হয়তো ভয় পেয়ে এভাবে বলছিলেন।
লন্ডনে তারেক রহমানের বিরুদ্ধে গুজব: এরপর ১৮ জুলাই লন্ডন ভিত্তিক আওয়ামী লীগের একটি প্রোপাগান্ডা গ্রুপ লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর গুরুতর সন্ত্রাসী হামলার একটি গুজব ভিডিও সোস্যাল মিডিয়াতে ছেড়ে ভয়ের সৃ্ষ্টি করতে চেয়েছিল। প্রোপাগান্ডাকারীরা সেখানে ১০ বছর আগের তারেক রহমানের হুইল চেয়ারে বসা একটি ছবি সংযুক্ত করে।

প্রোপাগান্ডায় বিএনপির নেতা-কর্মীদের বিশ্বস্ততার অর্জনের জন্য সেই প্রোপাগান্ডা গ্রুপ এ কাজে নিজদেরই পরিচালিত বিএনপির নামধারী কয়েকটি পেজ ব্যবহার করে। তারপর অন্যান্য পেজগুলোতে সহজেই ছড়িয়ে পড়ে এ গুজব সংবাদ। তবে বিএনপির দেশে বিদেশে অবস্থানরত আইটি দক্ষ কর্মীরা গুজবের কিছুক্ষণের মধ্যেই গুজবের মূলক্ষেত্র উন্মোচন করে ফেলেন। বিএনপির নেতা কর্মীদের এ ব্যপারে সতর্ক করে দেন। তাদের তদন্তে উঠে আসে প্রোপাগান্ডার মূলে ছিল সুশান্ত দাস, মুকুল ও ফারহান নামের তিন আওয়ামী প্রোপাগান্ডাকারী।
বিএনপির স্থায়ী কমিটির বরাতে সংবাদমাধ্যমে ভূয়া সংবাদ: ১৯ জুলাই থেকে ভিন্ন ভিন্ন অনলাইন পত্রিকায় এসব ভূয়া সংবাদের সম্প্রচার শুরু হয়। তারা বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্য লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম ও এম কে আনোয়ার এর নাম দিয়ে এসব ভূয়া সংবাদ পরিবেশন করে দেয়। তারা এ সংবাদে দেশে বিদেশে চমক সৃষ্টির করতে চেয়েছিল। চেয়েছিল সম্পূর্ণ মিথ্যা তথ্য, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে বিএনপির মনোবলে ফাটল সৃষ্টি করতে।

১৯ জুলাই বাঙালিনিউজ নামের একটি অনলাইন পোর্টাল একটি নিউজ হেডলাইন দিয়েছে, “বিএনপি করার চেয়ে বাড়ির চাকর হওয়াও সম্মানের”। বাংলা ইনসাইডার নামের আরেকটি পোর্টালে লেখা হয়, “পিয়ন দারোয়ানরাইতো এখন বিএনপি চালায়” এরপর আরেকটি নিউজ হল যেখানে হেডলাইন করা হয়েছে- “বিএনপিতে চলছে রাজতন্ত্র; রানী আর যুবরাজ দল চালায়”। এসব নিউজে স্থায়ী কমিটির তিন জনকে মিথ্যাচার করে উদ্ধৃতি আনা হয়। পরে এসব মিথ্যাচার প্রমাণিত হয়।
যুক্তরাজ্যে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন: খালেদা জিয়াকে প্রতিবাদ জানাতে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে যুক্তরাজ্য আওয়ামী লীগের মাত্র গোটা দশেক মানুষের উপিস্থিতি তুষ্ট করতে পারেনি কেন্দ্রকে। তাইআবার ২৪ জুলাই সোমবার দুপুরে পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এক ভূড়িভোজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেল আওয়ামী নেতারা অভিযোগ পাঠ করেন যে, খালেদা জিয়া লন্ডনে এসে ষড়যন্ত্রের জাল পাকাচ্ছেন। অথচ বেগম খালেদা জিয়া ইতোপূর্বে লন্ডনেই চোখ ও পায়ের চিকিৎসা করিয়েছেন। যার তত্ত্বাবধায়ন করেছেন পুত্র তারেক রহমান ও পুত্রবধু যুক্তরাজ্যের গোল্ড মেডেলিস্ট চিকিৎসক জোবাইদা রহমান। এবারও তারা দেশমাতার চিকিৎসার সেই দ্বায়িত্ব পালন করছেন।
সেই সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য আওয়ামী লীগ মুখে ফেনাতোলা শেখ হাসিনার প্রশংসা ও দায়সারাভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মুখস্ত অভিযোগের বুলি আওড়ে গেলেন।
আদালতেই ত্রাস; মাহবুব উদ্দিন খোকনকে গ্রেফতারের নির্দেশ: ২৪ জুলাই আদালতের শুনানিতে বেগম
খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করে মাহবুব উদ্দিন খোকন কথা বলায় তুষ্ট হতে পরেননি মামলার বিচারক। তাই সাথে সাথেই গ্রেফতার গ্রেফতার বলে পুলিশকে নির্দেশ দিয়ে উঠেন। আদালতে আইনজীবী মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন সে সময় বলেন, খালেদা জিয়া জামিনে রয়েছেন। ওই জামিনে কোন শর্ত আরোপ করা হয়নি যে তাকে আদালতের অনুমতি নিয়ে বাইরে যেতে হবে। এর আগেও তিনি মামলা বিচারাধীন থাকাবস্থায় বিদেশে গেছেন।
অপু সমাচার: বিএনপি যখন দেশময় উত্থানের দরজায় কড়া নাড়ছে, লন্ডনে মা-ছেলের মায়াময় আলিঙ্গনে দেশময় উত্থান পর্ব ঠিক সেই মুহূর্তে একটি গ্রুপ খেলে গেল অন্যরকম ভন্ডামীর খেলা। দৈনিক দিনকালে অপুর মায়ের মৃত্যুর সংবাদে মিয়া নুরউদ্দিন অপুকে সাবেক ছাত্রনেতা হিসেবে উল্লেখ করা হয়। (উল্লেখ্য, বিএনপির মুখপাত্র ‘দৈনিক দিনকাল’ দল স্বীকৃত বিএনপির নেতাদের সঠিক পদপদবী দিয়ে থাকে) কিন্তু বিএনপিতে কিছু উৎসাহী নেতা কর্মী মিয়া নুরউদ্দিন অপুকে তারেক রহমানের বর্তমান বিশেষ সহকারী হিসেবে উল্লেখ করে স্টাটাস দেয়। আবার অন্য এক পোস্টে দেখা যায় অপুর মায়ের মৃত্যুতে তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ দোয়া করছেন এমন একটি পুরোনো ছবি ব্যবহার করে ক্যাপশন দেয়া হয়। এ অপপ্রচার মানসিক বিভত্তির দ্বারে নিয়ে যেতে পারে বর্তমান উজ্জীবিত বিএনপিকে।


এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় উঠে। লিমা নামের একজন ফেইসবুকে লিখেন, ফেইসবুকে কেউ কেউ মিয়া নুরুদ্দিন অপুকে বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বর্তমান একান্ত সচিব লিখছেন। তারা কোথা থেকে এটা পেলেন? রেড কল নামের আইডিতে লেখা হয়, অপুকে যদি আমেরিকার জাহিদ এফ সরদার সাদির মতো কোন পদ চাপিয়ে দেয়া হয় তাহলে এটাকে বলব তাদের পুরোনো রাজনীতির নতুন ব্যাথা। আর মৃতকে সামনে নিয়ে ধান্ধাবাজ গংদের নতুন ধান্ধা।“
ইউনাইটেড হাসপাতালে এসে দেখে যাওয়ার পর নোয়াখালীর এক কেন্দ্রীয় নেতাকে সেই পদবীর ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, দাওয়াত পেয়ে এসেছিলাম মাত্র, আমি কি জানি কেউ কেউ এ নিয়ে এতসব রাজনীতি করছে?

এভাবে দেশে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানকে জড়িয়ে মনগড়া পদবী দিয়ে অপপ্রচারটি মারাত্মকভাবে আহত করেছে সারা দেশের নব উদ্যোমী ও উত্থানবাদী বিএনপির নেতা কর্মীদের। বাস্তবে দেখা যায় এসবের সাথে জড়িত দুই একজন কেন্দ্রীয় নেতা সরকারের বিশেষ মদদপুষ্ট একটি এলাকার হওয়ায় তারা অতীত থেকেই নিজদের মিডিয়া কেন্দ্রিক রাজনীতিতে নিজদের বেশ নিরাপদ মনে করে আসছেন।
শেষ কথা: লক্ষ্য করা যায়, প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর ধারাবাহিক এইসব প্রোপাগান্ডা ও সরকারি বিভিন্ন হুমকি ধামকি কখন দেয়া হচ্ছে? যেদিন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের কাছে গেলেন তারপরের দিন থেকেই তা ক্রমেই চলছে। বর্তমান ক্ষমতাসীনদের নীল নকশার নির্বাচন আগামীতে সফল হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ থেকে ক্ষীণতর তথা মাইনাসের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান জালিম সরকারের বিরুদ্ধে খালেদা জিয়া ও তারেক রহমানের একটি আন্দেলনের ডাক তাদের পতন নিশ্চিত করতে পারে।
এ সময় বিএনপি ঘুরে দাড়ানোর অঙ্গীকার করেছে। সারা দেশের পার্টি অফিসগুলিতে নেতা কর্মীরা অভূতপূর্ব উদ্দীপনায় উদ্দীপ্ত হচ্ছে যখন ঠিক তখনই এসব প্রোপগান্ডা।
আওয়ামীলীগের সিনিয়র নেতারাও বিভিন্ন তাল-বেতাল গালগল্প শুনিয়ে বিএনপি নেতা-কর্মীদের হতাশ করতে চাচ্ছেন। বিএনপির কয়েকজন জনাব তারেক রহমানকে জড়িয়ে জল ঘোলার চেষ্টা করছেন। এই সবের উদ্দেশ্যের বাহিরের চেহারা একটাই, তা হল জাতীয়তাবাদী শক্তির মধ্যে ফাটল ধরানোর নব্য সব প্রচেষ্টা। বিএনপির বিরুদ্ধে সবসময়ই ষড়যন্ত্র হয়েছে। বড় ষড়যন্ত্র, সূক্ষ ষড়যন্ত্র এখনো চলছে। কিন্তু বারবারই বিএনপি সেই বাঁধা ভেদ করে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। আসলে বিএনপি’র অস্তিত্ব হলো বাজ পাখির মতোই, ধ্বংসস্তুপের মধ্য থেকেই আবার পূর্ণজন্ম লাভ করাই এই দলের বৈশিষ্ট। — রফিক আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট
(***প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। ওয়ানবাংলা নিউজ-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য ওয়ানবাংলা নিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।)















