সৈয়দপুর টাইগার্স ক্লাব পোর্টসমাউথ ইউকের- উদ্যোগে ঈদপূর্নমিলনী অনুষ্ঠিত

872

ওয়ানবাংলানিউজ: সৈয়দপুর টাইগার্স ক্লাব পোর্টসমাউথ ইউকের- উদ্যোগে ঈদপূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে ইউকের বিভিন্ন প্রান্ত থেকে এলাকাবাসীরা অংশ নেন। মঙ্গলবার স্থানীয় বাকল্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের পরিচালনা করেন যৌথভাবে সৈয়দ এনাম আহমদ এবং মো: নোমান আহমেদ।
এতে সার্বিক সহযোগীতায় ছিলেন সৈয়দ মোরসালিন, নিজাম আহমেদ, কয়েস খান, মিনুল আহমেদ, হাসনু মিয়া প্রমুখ। আয়োজকরা জানান এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মধ্যে সৌহার্দপূর্ন সম্পর্ক তৈরির পাশাপাশি তরুন প্রজন্মের ক্ষেত্রে সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।
এর ধারাবাহিকতায় প্রতি বছর সৈয়দপূর টাইগার্স ক্লাব নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এর মধ্যে রয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সামাজিক অনুষ্ঠান ও পূর্নমিলনী। আয়োজকরা আরো জানান, সিলেটে গরীব, অসহায় ও এতিমদের সাহাযার্থে নানা কর্মসুচী হাতে নিচ্ছে সৈয়দপুর টাইগার্স ক্লাব। সেক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করেন আয়োজকরা।