ইংল্যান্ডে স্ত্রী ও মেয়েকে হত্যা: স্বামী অভিযুক্ত

2348

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের সালিসবারী এলাকায় স্ত্রী ও মেয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাকে অভিযুক্ত করে আদালতে হাজির করা হয়েছে।
গত সোমবার বিকালে সালিসবারি এলাকার ওয়েসেক্স রোড়ের একটি ঘরে নিহত হন আনিতা জেডুন (৪০) ও তার মেয়ে নিকোলিতা জেডুন (১৮)।

পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং ৩৯ বছর বয়সী মার্সিন জেড়–নকে আটক করে। প্রতিবেশীরা জানিয়েছেন তারা উচ্চস্বরে চিৎকার শুনতে পেয়েছেন।
আটকৃত ব্যক্তিকে বেসিংস্টক ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরের পর আগামী ৫জুন তকে উইনচেস্টার ক্রাউন কোর্টে হাজির করার কথা রয়েছে।
কি কারনে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে পুলিশ এখনো পরিস্কার করেনি।

পৃথক সংবাদ