ওয়ানবাংলানিউজ: সাসেস্ক বাংলাদেশী ক্যাটারার এসোসিয়েশন এর উদ্যোগে আগামী ২ মে বিভিন্ন বারা কাউন্সিলের স্থানীয় সরকার নির্বাচনে সংগঠনের সাবেক সভাপতি তফজ্জুল হোসেন (লিবড্যাম,বার্জেস হিল) ,সদস্য মোশতাক মিয়া(টরি,বার্জেস হিল)ও হেনা চৌধুরী (লেবার পার্টি, ওয়ারদিং)কাউন্সিলার পদে মনোনীত হওয়ায় তাদের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ এপ্রিল ওয়ারদিং এর মহান রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইউসুফ ইসলাম ।
সংগঠনের সাধারণ সম্পাদক আসকর আলীর পরিচালনায় সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মুজিবুর রহমান ।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টবর্ন কাউন্সিলার ডেপুটি মেয়র কাউন্সিলার হারুন মিয়া ,সীফোর্ড কাউন্সিলের কাউন্সিলার রেহনুমা হায়দার, কাউন্সিলার গৌছ চৌধুরী ,সাবেক কাউন্সিলার আলী হায়দার,সংগঠনের সহ-সভাপতি নুরুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক আহসান কবির,সদস্য সাদিক উল্লাহ ,সিতু মিয়া কামালী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিসিএর নেতৃবৃন্ধের মধ্যে উপস্থিত ছিলেন মিলাদ হোসেন চৌধুরী,জাকারিয়া আহমদ,ফজলুর রহমান ,তাজুল ইসলাম ,খয়রুল ইসলাম ,সেলিম আহমদ,মোতাহার হোসেন প্রমুখ ।
সভায় বক্তারা গ্রেটার সাসেস্কের বৃটিশ বাংলাদেশী কমিউনিটির উন্নয়ন ও অগ্রগতি স্বার্থে উপরোক্ত সকলকে সাবির্ক সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ জানান ।
উল্লেখ্য উক্ত তিনটি ওয়ার্ডে লেবার পার্টি থেকে ইলেনি বলনি ও ইয়ান গ্রটোরেস্ক,টরি পার্টি থেকে এডাম হোয়াইট ওব্রায়ান টার্নার ও লিবড্যাম থেকে রবার্ট এগলেসটন প্রতিদ্বন্দ্বিতা করছেন















