যুক্তরাজ্যে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষ উদ্যাপন কমিটি গঠন

মহিব চৌধুরী চেয়ারম্যান, আজিজুর রহমান দারা সেক্রেটারী ও ফজতুল ইসলাম ফজল ট্রেজারার মনোনীত

820

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে বসবাসরত ঐতিহ্যবাহী পাইলগাঁও বিএন হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে স্কুলের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে ২৩ এপ্রিল এক মতবিনিময় সভায় শতবর্ষ উদ্যাপন কমিটি গঠন করা হয়। পূর্ব লন্ডনের ফরেষ্টগেইটস্থ একটি রেষ্টুরেন্টের ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন ছাত্র আলহাজ্ব কুতুব উদ্দিন মাষ্টার এবং সভা পরিচালনা করেন মহিব চৌধুরী। আলাউর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে মহিব চৌধুরীকে চেয়ারম্যান, আজিজুর রহমান দারাকে সেক্রেটারী, ফজতুল ইসলাম ফজলকে ট্রেজারার, আকবর হোসেনকে পাবলিসিটি সেক্রেটারী, কুতুব উদ্দিন জুয়েলকে কালচারাল সেক্রেটারী মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষ উদ্যাপন সফল করতে যুক্তরাজ্যে বসবাসরত সকল সাবেক শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যাদেরকে মনোনীত করা হয় তারা হলেন: সিনিয়র ভাইস চেয়ার – আলাউর রহমান, সহ-সভাপতি – সৈয়দ আলতাব মিয়া ছায়াদ, ফারুক মিয়া, জয়েন্ট সেক্রেটারী – নুরুল হক দলু ও সাহেব আলী, জয়েন্ট ট্রেজারার – মান্না দে, জয়েন্ট পাবলিসিটি সেক্রেটারী – আব্দুল আহাদ, জয়েন্ট কালচারাল সেক্রেটারী আমির হোসেন কাতল।

মতবিনিময় সভাকে সফল করতে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে আপ্যায়নের জন্য মুহিব উদ্দিনকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।