লন্ডনে ঈদুল আযহায় পপলার সেন্ট্রাল মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত (ভিডিও)

1150

ওয়ানবাংলানিউজ: ত্যাগের মহিমায় চিরভাস্বর কোরবানীর ঈদ পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে ব্রিটেনে। ব্রিটেনে প্রতি বছরের ন্যায় এবারো শত শত মসজিদে একাদিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি, ঐক্য ও ব্রিটেন প্রবাসী মুসলিম কমিউনিটির উন্নতি কামনা করা হয় প্রতিটি ঈদ জামাতের মোনাজাতে। পবিত্র ঈদুল আযহায় পূর্ব লন্ডনের পপলার সেন্ট্রাল মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে বিপুল সংখ্যক মুসলিল্ল অংশনেন। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭ টায়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুশ শহীদ। ঈদের জামাতে আসা মুসল্লিদের স্বাগত জানান মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো: নূরুদ্দীন আহমদ, সেক্রেটারী আব্দুল মুমিন মসজিদসহ কমিউনিটির অন্যান্য সদস্যরা।
ঈদ জামাতে অংশ নিয়ে জামাত আদায় করতে পেরে দারুন খুশি এলাকার মুসল্লিরা। ঈদ জামাতে আরো যারা ইমামতি করেন তারা হচ্ছেন মাওলনা মারুফ আহমদ, মাওলানা সিরাজ উদ্দিন, ক্বারী শেখ মনোয়ার হোসেন। প্রতিটি জামাতের খুতবায় ইমামগন কোরবানীর ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে বছরের বাকী দিন তা মেনে চলতে পরামর্শ দেন।

লন্ডনে ঈদুল আযহায় পপলার সেন্ট্রাল মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত

লন্ডনে ঈদুল আযহায় পপলার সেন্ট্রাল মসজিদে ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত

Posted by Poplar Central Mosque London পপলার সেন্ট্রাল মসজিদ লন্ডন on Friday, 24 August 2018