এম সি কলেজের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে নর্থ ইংল্যান্ডে ব্যাপক প্রস্তুতি …

1346

মু আব্দুল হামিদ টিপু ম্যানচেস্টার প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী এম সি বিশ্ববিদ্যালয় কলেজের ১২৫ বছর পূর্তি এবং বিলেতে বসবাসরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে পূনর্মিলনী অনুষ্টান করার লক্ষে গত ১৭ই সেপ্টেম্বর ২০১৭ তারিখে নর্থ ইংল্যান্ডের সাবেক শিক্ষার্থীদের উদ্দ্যোগে তৃতীয় প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

গ্রেটার ম্যানচেস্টারের রচডেল শহরের স্থানীয় এক রেস্টুরেন্টে অনুষ্টিত এই সভায় সাবেক ছাত্র মু: আব্দুল হামিদ টিপুর স্বাবলীল সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মির্জা আসকির বেগ। আব্দুল মুহিতের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন লিটন আহমেদ চৌ: , মিজানুর রহমান মিজান এবং সাদরুল ইসলাম। সভায় অতিথি হিসেবে সিনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বজনাব মুহা : সুরুক মিয়া, মনসুর আহমেদ খান, মালেক আহমেদ এবং এনাম ইসলাম। সভায় বিগত সভাগুলোর ধারবাহিক রিপোর্ট এবং সিন্ধান্তের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সদস্য সচিব মোস্তফা কামাল খাঁন ।

সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মহসিন চৌধুরী, সাংবাদিক মোঃ শাহজাহান,প্রভাষক জাকি মোস্তফা টুটুল, তপন জালাল চৌধুরী, সাব্বির আহমেদ চৌধুরী, মুহা: আব্দুল হাফিজ চৌধুরী,সাংবাদিক এম. জি কিবরিয়া, আবেদুল ইসলাম আরজু, জামাল হোসাইন, শাহীন চৌধুরী, রিয়াজুর রহমান রিয়াজ , রুহুল কুদ্দুস, শামীম রহমান, এম এ মুহিত, মসুর আহমেদ , রহিম উদ্দীন সহ অন্যান্যরা।

সভায় সর্ব সম্মতিতে একটি ঝাঁকজমক অনুষ্টান উপহার দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয় এবং সংগঠনের একটি ওয়েবসাইট www.mccollegealumniuk.com খুলা হয়। যার মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে অবস্থানরত শিক্ষার্থী তাদের নাম রেজিস্ট্রি করতে পারবেন। উদ্দ্যোক্তারা বলেন , এই মহা মিলন মেলা নর্থ -ইংল্যান্ডের অভিজাত পাঁচ তারকা ভেনুতে আগামী বছর ইস্টার হলিডেতে অনুষ্টিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এম সি কলেজের রত্নদেরকে এক প্লাটফর্মে নিয়ে আসার উদ্দ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সাবেক শিক্ষার্থীরা তাদের আগ্রহ প্রকাশ করে যোগাযোগ শুরু করেছেন।

সভায় সাবেক শিক্ষার্থীদের সবাইকে নিজ নিজ ব্যাচের সহপাঠীদের তথ্য সংগ্রহ করার জন্য অনুরুধ করা হয়। উল্লেখ্য, পূণ্যভুমি সিলেটের বহু ইতিহাস ও ঐতিহ্যের ধারক সিলেট নগরীর পূর্বপ্রান্তে স্বমহিমায় অধিষ্ঠিত উপমহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ‘কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল’এম সি কলেজ। কলেজটি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সিলেট শহরের টিলাগড়ে অবস্থিত। এম সি কলেজ বৃহত্তর সিলেটের সবচাইতে প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান । প্রতিষ্ঠাকালের দিক দিয়ে এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত কলেজগুলোর মধ্যে ৭ম । কলেজটি ১৮৯২ সালে প্রতিষ্ঠিত হয় । সেই সময় থেকে আজ অবধি এম সি কলেজ বৃহত্তর সিলেটের শিক্ষা,সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্তপুর্ণ অবদান রেখে চলছে । বর্তমানে প্রায় দশ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে।