এম এ জামান: কনকনে শীত উপেক্ষা করে উৎসব মূখর পরিবেশে গোলাপগঞ্জ উপজেলা বাসি স্বত:স্ফুুত ভাবে অংশ গ্রহণ করল তাদের ঐতিহ্যবাহী সংগঠন “গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র” নির্বাচনে। পুর্ব লন্ডনের অট্রিয়াম হলে ২৬ নভেম্বর রবিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই নির্বাচন সম্পন্ন হয়।

বহির্বিশ্বে ঐতিহ্যবাহী গোলাপগন্জ উপজেলা প্রবাসীদের সর্ববৃহৎ সেবামূলক সংগঠন গোলাপগন্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের ১২০২ ট্র্যাস্টি তাদের প্রতিনিধি নির্বাচনে ব্যস্ত দিন অতিবাহিত করেছেন। এই নির্বাচনে বই মার্কা ও দোয়াত কলম মার্কা নিয়ে দুটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী দোয়াত কলম প্রতিক নিয়ে আলতাফ রুহুল জবরুল পরিষদ ৭৭ ভোটের ব্যবধানে জয় লাভ করে। ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ভোট পড়ে ১০২৩ টি । এর মধ্যে দোয়াত কলম প্রতিক নিয়ে আলতাফ রুহুল জবরুল পরিষদ ৫৫০ ভোট আর বই প্রতিকের আশরাফ-এনাাম -সাালিম প্যানেল পায় ৪৭৩ ভোট। আগামী দুই বৎসরের জন্য গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি আলতাফ হোসেন বাইছ, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল,কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনি।
সহ সভাপতি যথাক্রমে মাইজ উদ্দিন আহমদ, হারুন মিয়া, মো: ইকবাল হোসেন, নজরুল ইসলাম, ফখরুদ্দীন আহমদ, মো: দিলওয়ার হোসেন । সহ সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সহ কোষাধ্যক্ষ এনাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: জামিল আহমদ, ট্রাস্টিশীপ সেক্রেটারি নুুনু মোহাম্মদ শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শামীম আহমদ কার্য নির্বাহী সদস্য যথাক্রমে নাজমুল ইসলাম নুুরু, সিদ্দিকুর রহমান, মনজুর আহমদ শাহনাজ, মো: শাহআলম কাশেম, মোঃ জয়নাল আবেদীন জয়নুল, সাইফুল আলম ও ফরিদা পারভিন নুরু।















