ওয়ানবাংলানিউজ: লন্ডনের ফুটবল ক্লাব সোনালী অতীতের উদ্যোগে চতুর্থবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট। ফুটবলের এই জমজমাট আসর বসছে আগামী ২৬ আগস্ট রোববার হেকনিস্থ ম্যাবলিগ্রীন ফুটবল গ্রাউন্ডে। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় আবারো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে জগন্নাথপুর এফসি। ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছে দলটি। ২৪ আগস্ট শুক্রবার পূর্ব লন্ডনে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হয় কিট (জার্সি) লঞ্চিং। এতে জগন্নাথপুর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও ফুটবল প্রেমী অনেকেই উপস্থিত ছিলেন।
ক্লাবের চেয়ারপার্সন মোহাম্মদ টি হোসেন বকুল এর সভাপতিত্বে ও সদস্য নানু মিয়ার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকিক মিয়া, ম্যানেজার জসিম উদ্দিন, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মিয়া, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব আলী কামালী, মুসলিম চ্যারেটির হারুন রশিদ, স্পন্সর আবুল কালাম খান।
উল্লেখ্য এবার বৃহত্তর সিলেটের ৪টি জেলার ১৫টি উপজেলা অংশ নিচ্ছে। ৩৫ উর্ধ খেলোয়াড়দের সমন্নয়ে ৮এ সাইড এই টুর্নামেন্টে শুরু হবে সকাল ১০টা থেকে। ৩টি গ্রুপে লীগ ভিত্তিক এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে যাবে ৮টি দল। তারপর সেমিফাইনাল ও ফাইনাল হবে একই দিন।
বিলেতে বাংলাদেশীদের সর্ববৃহৎ খেলাধূলার এই আসরে অংশনিতে ইউরোপ আমেরিকা থেকেও খেলোয়াড় ও সমর্থকরা আসেন বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় সিলেটের বালাগঞ্জ উপজেলা। দ্বিতীয় আসরে হয় ওসমানী নগর উপজেলা। আর তৃতীয়বার চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জের ছাতক উপজেলা। এবার দেখার বিষয় এ বছর কোন উপজেলা চ্যাম্পিয়ন হয়।
এ গ্রুপ যেসকল উপজেলা খেলছে তারা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ান ছাতক, গোলাপগঞ্জ, মৌলভীবাজার, দক্ষিন সুরমা, বিশ্বনাথ। বি গ্রুপে যারা খেলতে তারা হচ্ছে রাজনগর, বিয়ানীবাজার, সিলেট সদর, দক্ষিন সুনামগঞ্জ, দিরাই। আর সি গ্রুপে যারা খেলছে তারা হচ্ছে বড়লেখা, বালাগঞ্জ, নবীগঞ্জ, জগন্নাথপুর, ওসমানীনগর।















