ওয়ানবাংলানিউজ: বাংলাদেশী ইতালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন টাওয়ার হ্যামলেটস’র ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে গত ১৭ জুন শনিবার পূর্ব লন্ডনের একটি হলে। এতে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ, সংগঠনের সদস্যগন, নারী ও শিশু উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর হাফিজুর রহমান বাবু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন জসিম, সহ সভাপতি ফয়ছল আলম, আব্দুস সত্তার মিন্টু, আব্দুর রহমান সগির, রাহাত মিয়া, সুব্র জোয়ারদার, কামাল আহমেদ, লুতফুর রহমান, আলী রেজা খান, সাধাত হোসেন, সৈয়দ জামান সমরাট, আমির হোসেন, প্রধান উপদেষ্টা আব্দুল হান্নান, উপদেষ্টা আব্দুর রহিম, নজরুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার, ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলার হেলাল আব্বাস, মতিনুজ্জামান, মামুনুর রশিদ, কমিউনিটি নেতা ফারুক মিয়া,
রমজানের গুরুত্ব তাৎপর্য্য শীর্ষক আলোচনা করেন মাওলানা সৈয়দ নাঈম আহমদ















