ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর উপজেলা প্রবাসী এসোসিয়েশন ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে। এতে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আতাউর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আলতাফ হোসাইন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা রফিক উল্লাহ, বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আখলাকুর রহমান, কাউসিলার জয়নাল চৌধুরী, শেখ দবির, আমিনুর রহমান আকরাম, মোহাম্মদ হাকিম মুহাম্মদ ফারুক উদ্দিনসহ অনেকে।
সভায় বক্তারা সংগঠনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।















