বিশ্বনাথ প্রতিনিধি: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিশ্বনাথ এইড ইউকে’র উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলার শতাধিক হত-দরিদ্র ও অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা সদরস্থ সওজের ডাকবাংলো প্রাঙ্গনে বিতরণকৃত ঈদের খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো সোয়াবিন তেল, আলু, পিয়াজ, রসুন, লবন, চিনি, লাচ্ছি।
ঈদের খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, প্রবাসে বসবাস করেও প্রবাসী বাঙালীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে মাতৃভূমির মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। তাই আমাদের সকলের উচিত প্রবাসীদের মতো আমাদের সবাইকেও নিজ নিজ অবস্থান থেকে সমাজের বঞ্চিত ও অবহেলিত মানুষের সাহায্যে এগিয়ে আসা, তাদের কল্যাণে কাজ করা। কারণ বিত্তশালীদের সম্পদে গরীবে অধিকার রয়েছে।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ এইড ইউকের আজীবন সদস্য আবদুল মালিক।
বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য জামাল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, আবুল কাশেম প্রমুখ।















