ওয়ানবাংলানিউজ: গত ৩ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েগেল স্থানীয় সরকার বা কাউন্সিল নির্বাচন। এতে ১৫০টি কাউন্সিলের ৪হাজার ৩শ ৭১টি সিটে কয়েক শতাদিক বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক নির্বাচনে অংশনেন। এর মধ্যে উল্লেখ্য যোগ্য সংখ্যক বিশ্বনাথ প্রবাসীরা অংশ নিয়েছিলেন। স্যোশাল মিডিয়া সূত্রে এখনো পর্যন্ত ৭ জন বিশ্বনাথীর নাম পাওয়া গেছে। তারা হচ্ছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম সম্ভবত পঞ্চম বারের মত নির্বাচিত হয়েছেন। তিনি বেথনালগ্রীন ওয়ার্ড থেকে লেবার পার্টির হয়ে ২৮৩০ পেয়ে নির্বাচিত হয়েছেন।
পঞ্চম বারের মত নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের আয়শা চৌধুরী। তিনি নিউহাম কাউন্সিলের বেকটন ওয়ার্ড থেকে লেবার পার্টির হয়ে ১৭১৭ পেয়ে নির্বাচিত হন।
তৃতীয়বারের মত ওল্ডহাম কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছেন আব্দুল মালিক। তিনি লেবার পার্টির হয়ে ওল্ডহামের ক্লোডহার্স্ট ওয়ার্ড থেকে ২ হাজার ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন ডেপুটি স্পীকার একাউন্টটেন্ট আয়াছ মিয়া। তিনি সেন্ট ডানস্টোনস ওয়ার্ড থেকে লেবার পার্টির হয়ে ২২০২ পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে প্রথম বারের মত নির্বাচনে দাঁড়িয়ে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার নজির আহমদ। তিনি নিউহাম কাউন্সিলের লিটিল ইলফোর্ড ওয়ার্ড থেকে ৩ হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
কবি শাহ সোহেল আমিন টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির হয়েছে হোয়াইট চ্যাপেল ওয়ার্ড থেকে বিজয়ী হয়েছেন ১৬ ৯৫ ভোট পেয়েছে।
এদিকে সাউথওয়ার্ক কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম জেপি। তার ভোটের সংখ্যা জানা সম্ভব হয়নি।
এদিকে ইংল্যান্ডের বিভিন্ন কাউন্সিল থেকে সেসকল প্রবাসী বিশ্বনাথী নির্বাচিত হয়েছেন তাদের সকলকে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত ও ট্রেজারার জাকির হোসেন কয়েছ। এক অভিনন্দন বার্তায় তারা নির্বাচিত সকল কাউন্সিলারদের ভবিষ্যত সফলতা কামনা করেন। এছাড়া নির্বাচনে অংশ নিয়ে যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতি সহমর্মিতা ও ভবিষ্যত সফলতা কামনা করেছেন নেতৃবৃন্দ।















