ওয়ানবাংলানিউজ: বিগত বছরের ন্যায় এবারো দারিদ্রদের মধ্যে পবিত্র রমজান মাসে ত্রান সামগ্রী বিতরনের সিদ্ধান্ত নিয়েছে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট।
মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত ‘বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্ট’ । এর উদ্যোগে বিগত বছরও বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তাবায়ন করা হয়। এর মধ্যে গত রমজান মাসে এলাকার ৪৮টি গরিব অসহায় পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করে সংগঠনটি ।
এবারো তিন লাখ টাকার অধিক মূল্যের ত্রান সামগ্রী এলাকার ৫৫ জন অসহায় পরিবারের মধ্যে বিতরন করা হবে। প্রতিটি পরিবারকে প্রায় সাড়ে ৪ হাজার টাকার মূল্যের ত্রান সামগ্রী দেয়া হবে।
ত্রান সামগ্রীর মধ্যে ১বস্তা চালসহ রয়েছে ১৩টি আইটেম এবং কিছু নগদ টাকা প্রত্যেকটি পরিবারকে দেওয়া হবে । বাংলাদেশে বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি ত্রান সামগ্রী বিতরন করবেন ।
এদিকে যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্রে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের কর্মকর্তা ফায়সাল রাজা।















