ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এলাকার দরিদ্রদের মধ্যে কয়েক লাখ টাকা মূল্যের সেলাইমেশিন আগামী রমজান মাসের পর বিতরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সেলাইমেশিন প্রদানে তালিকা চুড়ান্ত করন ও পরামর্শের জন্যে এক সভা গত ২৭ মার্চ ব্রিকলেইনের মসলা রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলজার খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি হাজী রইছ আলী, শাহ জয়নাল, নজরুল ইসলাম, গৌছ খান, মদরিছ আলী বাদশা, আব্দুল হান্নান, মদরিছ আলী মফজ্জুল, কবির মিয়া, মঈন উদ্দিন, শফিক মিয়া, নাসির উদ্দিন আহমদ প্রমুখ।















