হাফিজ আলা উদ্দিন (র:) স্মৃতি পরিষদের সভা

593

ওয়ানবাংলানিউজ: বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মরহুম হাফিজ আলা উদ্দিন (র:) এর ঈসালে ছোওয়াব মাহফিল ২০১৮ পালন উপলক্ষে এক সভা ১লা এপ্রিল রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি ও আলেম উলামাগন উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় হাফিজ আলা উদ্দিন (র:) স্মৃতি পরিষদ উদ্যোগে আগামী ৪ সাপ্তাহের মধ্যে ব্রিকলেন জামে মসজিদে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে। এতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
বিশিষ্ট কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মিডিয়া ব্যক্তিত্ব হাফিজ মৌলানা ওয়াহিদ সিরাজীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ব্রিকলেইন জামে মসজিদের ইমাম ও খতিব মোহাদ্দিস নজরুল ইসলাম, কাউন্সিলার আয়াছ মিয়া, মৌলানা আব্দুল কুদ্দুছ, হাফিজ আব্দুল্লাহ, কারি আব্দুল মুহিত, হাফিজ মৌলানা আব্দুল কাদির, হাফিজ মস্তাক আহমদ, হাফিজ সাজ্জাদুর রহমান, আলহাজ্ব সুকুর আলী, আলহাজ্ব জাহির আলী প্রমুখ।