জাকিয়া-মামুনের শুভ পরিণয় সম্পন্ন

793

ওয়ানবাংলানিউজ ঃ লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা রেড ব্রিজের বাসিন্ধা জাহাঙ্গির খান ও শিক্ষিকা আফিয়া খানের প্রথম কন্যা জাকিয়া ফারহানা খানের শুভ বিবাহ ও ওয়ালিমা, রমফোর্ড নিবাসী আলহাজ্ব মোহাম্মদ জিয়া উদ্দিনের পুত্র মামুন আহমদের সাথে গেল ২রা এপ্রিল সোমবার রাতে ইষ্ট লন্ডনের মেনরপার্কস্থ রয়েল রিজেন্সী কমিউনিটি হলে সম্পন্ন হয়েছে। বর-কনেকে আশির্বাদ দিতে বৃটেনের বিভিন্ন শহর থেকে শিক্ষক, সাহিত্যিক-সাংবাদিক, রাজনীতিক, কুটনীতিক, শিল্প, আইনজীবি সহ কমিউনিটির সর্বস্থরের অতিথি উপস্থিত ছিলেন। মালটিক্যালচারাল সোসাইটির হাজার খানেক আমন্ত্রিত অতিথি নব দম্পতির সর্বাঙ্গিন মঙ্গল কামানা করেন। কমিউনিটি নেতা জাহাঙ্গির খান ও আফিয়া খান অনুষ্টানে উপস্থিত হওয়ার জন্যে খান পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নব দম্পতির দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্যে সকলের দোয়া কামনা করেছেন।