বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই আজ

849

খেলাধুলা ডেস্ক: ক্রিকেট দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্ণামেন্টের অষ্টম আসরের পর্দা উঠছে আজ। উদ্ভোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও বাংলাদেশ। ওভালে বাংলাদেশ সময় দুপুর ৩ টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

ওয়েস্টেন্ডিজকে টপকে টুর্ণামেন্টে জায়গা করে নেয়া বাংলাদেশ জয়ের জন্য মুখিয়ে আছে। রয়েছে ইংলিশদের বিরুদ্ধে সর্বশেষ দুটি টুর্ণামেন্টে (২০১১ ও ২০১৫ বিশ্বকাপ) সাফল্যজনক স্মৃতি। তাই আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে সাকিব-মাশরাফিরা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য নতুন কিছু না। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপের পর সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশদের হারিয়েছে টাইগাররা। রুবেল হোসেনের ১৪ রান খরচ করে ৪ উইকেট নেয়ার স্মৃতি নিশ্চয়ই এখনো আতঙ্ক হয়ে আছে ইংলিশদের মনে।

জেমস অ্যান্ডারসন আর মরগানরা এখনো মনে রেখেছেন বিধংসি মুস্তাফিজ ঝড়ের কথাও। রুবেলের বলে জেমস আন্ডারসনে বোল্ডেই সেবার শেষ হয়ে গিয়েছিলো ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন।

তবে দুই দলের শেষ ম্যাচটি সুখকর ছিল না। দক্ষিণ আফ্রিকার সাথে মাত্র ২০ রানেই ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। অন্যদিকে ভারতের বিপক্ষে ২২ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। অনুশীলন ম্যাচের গ্লানি ভুলে প্রথম ম্যাচের দিকেই তাকিয়ে দুই দল। প্রথম ম্যাচে জিতে টুর্নামেন্ট ভালো সূচনা করতে যেমন চায় ইংল্যান্ড তেমনি জয়ের ধারায় ফিরতে মরিয়া মাশরাফিরা।

বাংলাদেশ সময় ৩ টা ৩০ মিনিট আর স্থানীয় সময় ১০ টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে। গাজী টেলিভিশন, মাছরাঙ্গা টেলিভিশন এবং স্টার স্পোর্টস ম্যাচটি সরাসরি দেখাবে। এছাড়া হটস্টারে লাইভ স্ট্রিমিং খেলাটি দেখা যাবে।