৭ মাস পর বাসায় ফিরলেন অপহৃত ড. ইকবাল

709

ঢাকা সংবাদদাতা: প্রায় ৭ মাস নিখোঁজ থাকার পর হদিস মিললো লক্ষ্মীপুর সদর হাসপাতালের ড. ইকবালের। ধানমন্ডি সিটি কলেজের সামনে থেকে অপহৃত ড. ইকবালকে কে বা কারা নামিয়ে দিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বৃহস্পতিবার সকালে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি লোকমান হোসেনের ভাষ্যমতে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার নতুন গরুহাটা এলাকায় একটি মাইক্রোবাস থেকে ইকবাল মাহমুদকে কে বা কারা নামিয়ে দেয়। এ সময় ইকবাল মাহমুদের চোখ বাঁধা ছিল। পরে তিনি সিএনজিচালিত অটোরিকশায় করে লক্ষ্মীপুর শহরের সদর হাসপাতাল এলাকার বাসায় যান।

উল্লেখ্য, ডা. ইকবাল মাহমুদ ২৮ তম বিসিএসে চিকিৎসক ক্যাডারে পাস করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্মরত ছিলেন। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজে এনেস্থেসিয়ার ওপর উচ্চতর কোর্স করার জন্য কুমিল্লায় বদলি হন। মূলত সেখান থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দু’মাসের ট্রেনিংয়ে পাঠানো হয়। ঐ ট্রেনিংয়ে যোগ দিতে তিনি তার পূর্বের কর্মস্থল লক্ষ্মীপুর থেকে বাসে করে ঢাকায় আসেন।

গত ১৫ অক্টোবর ভোর ৩টার দিকে রয়েল কোচ পরিবহনে সিটি কলেজের সামনে এসে নামেন। এসময় সাত-আটজন তাঁকে ঘিরে ধরে একটি মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায় বলে জানান সেখানে থাকা রিকশাচালক ও পান দোকানদাররা। মাইক্রোবাসের পেছনে পুলিশের একটি পিকআপ ভ্যানও যেতে দেখা যায়। পরবর্তী সময়ে সিসি ফুটেজ সংগ্রহ করে ধানমণ্ডি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।