ইংল্যান্ডে সপ্তাহজুড়ে তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে

93

ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে সপ্তাহজুড়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

এ পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় রেখে ইংল্যান্ডের অধিকাংশ অঞ্চলের জন্য ইয়েলো হিট-হেলথ অ্যালার্ট জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও এ তাপপ্রবাহ গত মাসের তুলনায় কম তীব্র হবে, তবে দীর্ঘস্থায়ী গরম আবহাওয়া জনস্বাস্থ্য ও সামাজিক সেবায় প্রভাব ফেলতে পারে।