যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন, দেশটি শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় নিরাপত্তা হুমকির মুখে রয়েছে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।
ব্রিটিশ ডিফেন্স চিফ স্যার রিচার্ড নাইটন বিবিসিকে বলেন, বর্তমান সময়কে তিনি তার কর্মজীবনের “সবচেয়ে বিপজ্জনক সময়” হিসেবে দেখছেন। তিনি জানান, রাশিয়ার সামরিক ও সাইবার কার্যক্রমসহ বিভিন্ন ধরনের হুমকি যুক্তরাজ্যের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনী ছোট ও সীমিত সংঘাতের জন্য প্রস্তুত থাকলেও এখন দীর্ঘমেয়াদি যুদ্ধের বাস্তবতা ইউক্রেন যুদ্ধের মতো মাথায় রেখে নতুনভাবে প্রস্তুতি নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, পরিবর্তিত যুদ্ধ পরিস্থিতিতে ড্রোন ও আধুনিক প্রযুক্তির ভূমিকা ক্রমশ বাড়ছে, যা প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন আনতে বাধ্য করবে।















