যুক্তরাজ্যে মোবাইল ব্যবহারে ট্যাক্সি চালকের লাইসেন্স বাতিল, £২,০০০ জরিমানা

33

যুক্তরাজ্যে মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানোর অভিযোগে এক ট্যাক্সি চালকের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং তাকে £২,০০০ জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত।

আশফোর্ডে কর্মরত ওই প্রাইভেট হায়ার চালককে ২০২৫ সালের নভেম্বরে M25 মহাসড়কে গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করতে দেখা যায় বলে জানায় সারে পুলিশ। পরে আশফোর্ড বরো কাউন্সিল তার লাইসেন্স বাতিল করে।

চালক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও ফোকস্টোন ম্যাজিস্ট্রেট আদালত তা খারিজ করে দেয়। আদালত জানায়, যাত্রী ও জননিরাপত্তাই লাইসেন্স সংক্রান্ত সিদ্ধান্তে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

কাউন্সিল জানিয়েছে, ওই চালক আর “fit and proper person” মানদণ্ড পূরণ করেন না। আদালত আরও বলে, মোবাইল ফোন ব্যবহার করে ড্রাইভিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি, তাই কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।